বান্দোয়ান থানার পুলিশের অভিযানে দুই চুরি মামলার কিনারা, আটক ৩ নাবালক
সঞ্জয় হালদার,
: দুটি বাড়িতে ঢুকে চুরির ঘটনার তদন্তে নেমে সাফল্য পেল পুরুলিয়া জেলার বান্দোয়ান থানার পুলিশ। তদন্তের সূত্র ধরে বৃহস্পতিবার, ২৭ আগস্ট, তিন নাবালককে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটক তিনজনই জিজ্ঞাসাবাদে চুরির ঘটনায় নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছে।
আটক তিন নাবালকের মধ্যে দু’জন দুটি পৃথক বাড়িতে চুরির ঘটনায় জড়িত বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। অন্য এক নাবালক শুধুমাত্র একটি বাড়িতে চুরির ঘটনায় যুক্ত ছিল বলে পুলিশ জানতে পেরেছে।
বৃহস্পতিবারই তিন নাবালককে পুরুলিয়ার জুভেনাইল জাস্টিস বোর্ডে (JJB) পেশ করা হয়েছে।
তবে এই চুরির ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে বান্দোয়ান থানার পুলিশ। তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ঘটনার সঙ্গে যুক্ত অন্যদের সন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।
