পবিত্র নবী দিবস উদযাপন ঘুটিয়ারী শরীফ সিনিয়র মাদ্রাসায়
বনি সিংহ : জাঁকজমকপূর্ণ সহকারে পবিত্র নবী দিবস উদযাপিত হল বৃহস্পতিবার ঘুটিয়ারী শরীফ সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গনে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, বিশিষ্ট শিক্ষক ও সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সভাপতি মাওলানা আনোয়ার হোসেন কাসেমী, সুকুমার মন্ডল, দীপঙ্কর ঘোষ, রামিজ রাজা, মাওলানা মুফতি আব্দুল ওয়াজিদ সাহেব এবং মাদ্রাসার শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন আজমত আরা, ফরিদা বৈদ্য, আয়েশা আয়ুভ সহ শিক্ষক শিক্ষিকা মন্ডলী। এদিন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতুলিয়া সিনিয়র মাদ্রাসার সুপারিনটেনডেন্ট জনাব মাওলানা গোলাম মহিউদ্দিন সাহেব। তিনি এদিন তাঁর বক্তব্যে বিশ্বনবী (সা)এর জীবন আদর্শ এবং বর্তমান সময়ে আমাদের করণীয় বিষয়ে অত্যন্ত প্রাঞ্জল ও গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। এছাড়া বক্তব্য রাখেন মাওলানা আবুল কালাম সাহেব ও শিক্ষা বন্ধু গোলাম মাওলা সাহেব এবং মাদ্রাসার শিক্ষক গোবিন্দ সরকার নাতে রাসুল পরিবেশন করেন। ছাত্র-ছাত্রীরা এদিন বিশ্বনবীর জীবনীকে সামনে রেখে গজল, কেরাত এবং আবৃত্তি পরিবেশন ও কুইজে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাওলানা জামির হোসেন ও মাস্টার আবু তালেব এবং শিক্ষক মন্ডলী। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাওলানা লুৎফুর রহমান সাহেব।
