রাস্তার দাবিতে রাইপুর বিডিওর কাছে দরবার গ্রামবাসীদের
।
সাধন মন্ডল বাঁকুড়া:—বাঁকুড়া জেলার দক্ষিণ প্রান্তের ব্লক রায়পুরের সনাগারা গ্রাম পঞ্চায়েতের জঙ্গল লাখোয়া গ্রাম মরুকুম এই গ্রামে প্রায় ৭০ টি পরিবারের যাতায়াতের যে রাস্তা ছিল তা ব্যক্তিগত মালিকানা জমির উপর ছিল বলেই সেই মালিক রাস্তা বন্ধ করে দিয়েছেন এই অভিযোগ নিয়ে রাইপুর বিডিওর কাছে গ্রামবাসীরা এসেছিলেন সমস্যা সমাধানের দাবিতে এবং তাদের যাতায়াতের উপযুক্ত রাস্তা তৈরি করে দেওয়ার দাবিতে। গ্রামবাসীদের অভিযোগ আজ আট বছর ধরে যেটি রাস্তা ছিল সরকারিভাবে তখন রাস্তার কাজ হয়েছিল বর্তমানে সেই রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে।প্রায় ৫০ জন মহিলা পুরুষ ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এই দরবারে অংশ নিয়েছিলেন। গ্রামবাসী ভগীরথ গরাই, নয়ন মনি গড়াই গীতা গড়ায় শ্রীমতি গড়াই , স্থানীয় কদমাগড় হাইস্কুলের দশম শ্রেণীরছাত্রী রিয়া গরাই, ষষ্ঠ শ্রেণির ছাত্রী আলোক মালা গরাই ,রিয়া গরাই, সপ্তম শ্রেণীর ছাত্রী বর্ষা গরাই রা বলেন আমরা খুব কষ্টের মধ্য দিয়ে আলপথের উপর কাদা রাস্তার মধ্য দিয়ে যাতায়াত করছি ।আজ আমাদের গ্রামে কেউ অসুস্থ হয়ে পড়লে কোনরকম অ্যাম্বুলেন্স যাবে না ডুলি করে কাঁধে করে সেই রোগীকে গ্রামের বাইরে নিয়ে আসতে হবে। আর কয়েকদিন পরেই আমাদের স্কুল খুলবে আমরা কিভাবে স্কুলে যাব? তাই আমরা সকলে মিলে বিডিও সাহেবের কাছে এসেছি সমস্যা সমাধানের আশায়। এর আগে আমরা বিষয়টি নিয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও প্রশাসনের কাছে দরখাস্ত করেছিলাম কিন্তু কোন কাজ হয়নি। গতকাল পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গ্রামে সরেজমিন তদন্ত করে এসেছেন।
রাইপুর বিডিও উদয়নারায়ন দে বলেন স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসনের সাথে আলোচনা করি শীঘ্রই সমাধান করা হবে।
