বিশ্ব যোগায় দ্বিতীয় হল পূর্বস্হলীর স্কুলের চতুর্থ শ্রেনীর ছাত্রী পিয়ালী দাস
দীপঙ্কর চক্রবর্ত্তী– পূর্বস্হলী
বিশ্ব যোগাসন প্রতিযোগীতার আসর বসেছিল ব্যাঙ্ককের ভাবনা হোটেলে।চার দেশের ৯–১০ বছর গ্রুপের প্রতিযোগীতায় ভারতের হয়ে অংশ নেয় পূর্ববর্ধমানের পূর্বস্হলী ২ নং ব্লকের কালেখাঁতলা ১ নং অন্চলের সরডাঙ্গা গ্রামের বাসিন্দা পিয়ালী দাস ২ য় স্হান অর্জন করে দেশের মুখ উজ্জল করল।পিয়ালীর প্রশিক্ষক পিয়ালী সেন ও তার বাবা সুমন্ত দাস জানালেন তারা ২ রা সেপ্টেম্বর বাড়ি থেকে বেরিয়ে ৩ তারিখ ব্যাঙ্কক পৌঁছায়। ৫ ই সেপ্টেম্বর ব্যাঙ্ককের ভাবনা হোটেলে ৯-১০ বছর মেয়েদের গ্রুপে থাইল্যান্ড,মালেশিয়া,শ্রীলঙ্কা ও ভারতের এই চার দেশের প্রতিযোগীতায় পিয়ালী দাস ২য় হয়।এবং দেশের সম্মাণ বাড়িয়ে তোলে।পিয়ালীর বাবা সুমন্ত দাস হকারের কাজ করেন।মা বিউটি দাস গৃহবধু।তারা বলেন বিধায়ক,বিডিও, পূর্বস্হলী থানার আইসি,রানা ভট্টাচার্য সহ বিভিন্ন মানুষ কিছু কিছু অর্থ সাহায্য করেন।মোট দু লক্ষ টাকা খরচ হয়।আমি এক লক্ষ টাকা ধার করি।পিয়ালী যোগাসনের পূর্ণ শলভাসান,ওঃ কারাসন,বিশ্বমিত্রাসন সহ বিভিন্ন আসনের কৌসল প্রদর্শন করে।এই প্রতিযোগীতার আয়োজক ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশন।পিয়ালী দাস ধীৎপুর প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্রী।স্কুলের প্রধান শিক্ষক দেবানন্দ বিশ্বাস জানালেন পিয়ালী পঠন পাঠনেও খুব ভালো।ছবি আঁকতে ভালোবাসে।আর যোগাসন করতে বেশি পছন্দ করে।স্কুল বোর্ডের প্রতি বছরের পন্চায়েত,মহকুমা,জেলা ও রাজ্য খেলায় প্রতি বছর ও ভালো ফল করে।পিয়ালীর এলাকার মানুষের দাবী আর্থিক সাহায্য পেলে ও এই খেলাতে আরো সাফল্য পাবে।দেশের আরো মুখ উজ্জল করবে।পূর্বস্হলী চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক কৃষ্নকান্ত কীত্তনীয়া ও শিক্ষাবন্ধু শ্যামসুন্দর ব্যানার্জী জানালেন পিয়ালী এই চক্রের ধীৎপুর স্কুলের ছাত্রী।ও আন্তর্জাতীক যোগ প্রতিযোগীতায় অংশ নিয়ে ২ য় হয়ে দেশের সাথে আমাদের চক্রের সুনাম অর্জন করেছে।আমরা সকলে ওর সাফল্যে খুশি।ওর আরো সফলতা কামনা করি।ও এভাবে সফলতার দিকে এগিয়ে চলুক।মঙ্গলবার সকালে ট্রেন থেকে পূর্বস্হলী স্টেশনে নেমে পূর্বস্হলী থানার আইসি সুপ্রিয় রন্জন মাজির আমন্ত্রণে থানায় সকলের সাথে দেখা করে পিয়ালী ব্যাংককের খেলার সমস্ত কিছু জানায়।
