শিক্ষক দিবস উদযাপনে শ্যামসুন্দরপুর উচ্চ বিদ্যালয়।
সৌমী মন্ডল বাঁকুড়া ::-
জঙ্গলমহলের বারিকুল থানা এলাকার শ্যামসুন্দরপুর উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। সর্বজন শ্রদ্ধেয় জাতীয় শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। মাল্যদান করেন শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সাধন কুমার মন্ডল, বারিকুল থানার সাব-ইন্সপেক্টর উত্তম কুমার মন্ডল, প্রধান শিক্ষক শুভাশিস রজক সহ বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা বৃন্দ। ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে অতিথিরা সচেতনতার বার্তা দেন ও গুরুজনদের প্রতি শ্রদ্ধা অটুট রাখার আহ্বান জানান। বিদ্যালয়ের ৫০ জনের বেশি ছাত্রছাত্রী সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় ও তারা কবিতা আবৃত্তি ,নৃত্য ,নাটক বক্তৃতা ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণের জীবনী নিয়ে আলোচনা করে। বিদ্যালয় দশম শ্রেণীর ছাত্রী শুভশ্রী মাইতি,পঞ্চম শ্রেণীর ছাত্রী রাশি মাইতি, সপ্তম শ্রেণীর বিউটি কপাট রা বলে এই দিনটি জন্য আমরা অপেক্ষা করে থাকি আমাদের মাস্টারমশাইদের সাথে আজকের দিনে আমরা একান্ত আপন হয়ে অনুষ্ঠান করে থাকি। আমরা সবদিনেই শিক্ষক মশায়দের সম্মান ও শ্রদ্ধা জানাই কিন্তু আজের দিনটা একটু অন্যরকম দিন। আজ আমরা সেজেগুজে আসি এবং শিক্ষক শিক্ষিকাদের শ্রদ্ধা জানানোর সাথে সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণ করে বিদ্যালয়ে শিক্ষক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করে থাকি। আজকের দিনটা শুধু আনন্দের দিন। নেই পড়াশোনা শুধু শ্রদ্ধা জানানো, সংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ এবং জমিয়ে খাওয়া-দাওয়া। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভাশিস রজক বলেন আজকের অনুষ্ঠান পুরোটাই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কৃতিত্ব। আমরা কোন রকম অংশগ্রহণ করি না শুধুমাত্র ওদের ডাকে সাড়া দিয়ে মঞ্চে এসে বসি।পুরো অনুষ্ঠানটি পরিচালনা করে ছাত্রছাত্রীরা। আমাদের জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা যে এত সুন্দর একটা অনুষ্ঠান পরিবেশন করল তাতে আমরা গর্বিত ও খুশি।
