বন্দে মাতরম সম্পূর্ণ সংস্করণের গণসংগীত পরিবেশন রাখি পূর্ণিমায়
বনি সিংহ : রাখি পূর্ণিমার পূর্ণ তিথিতে সনাতনী স্বাস্থ্যসেনা (SSS) এর আয়োজনে রাখি উৎসব এবং জাতি গঠনের এই অনুষ্ঠানে বন্দেমাতম সম্পূর্ণ সংস্করণের গণসংগীত পরিবেশন হলো কলকাতার ঢাকুরিয়া ব্রিজের নিকট। এদিন অনুষ্ঠানের নেতৃত্ব দেন বিশিষ্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডঃ প্রকাশ কুমার হাজরা(পি.কে)। সনাতনী স্বাস্থ্য সেনা মনে করছেন কিছু রাজনৈতিক দল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর লেখা বন্দে মাতারাম গানের সম্পূর্ণ সংস্করণ গাওয়ার প্রতি উদাসীনতা এবং আপত্তিকর মনোভাব দেখাচ্ছে। তাই তাঁরা রাখি পূর্ণিমার দিন সমবেত হয়েছেন মানুষের মনকে নির্ভীকভাবে এবং কাব্যিকভাবে গানটি গাইতে উৎসাহিত ও শক্তিশালী করার জন্য।এসএসএস হলো একটি ট্রাস্ট যা স্বাস্থ্য ভিত্তিক জনহিত কর কাজে নিবেদিত। এদের লক্ষ্য হলো বিশুদ্ধ আরএসএস এবং বিজেপি মনস্ক স্বাস্থ্যসেবা কর্মীদের এক ছাদের নিচে আনা, যাতে একটি সুস্থ জাতি গঠনে সহায়তা করা যায় এবং প্রতিটি ব্যক্তির জন্য সহজলভ্য এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য সচেতনতা এবং সহানুভূতিশীল সামাজিক সেবা নিশ্চিত করার মাধ্যমে। এদের লক্ষ্যের মূল ভিত্তি গুলি হল সহজলভ্য, সাশ্রয়ী, মর্যাদাপূর্ণ এবং গুণগত স্বাস্থ্যসেবা, ন্যায় সঙ্গত সেবা এবং মর্যাদা রক্ষা।
