তৃণমূল ছেড়ে কংগ্রেসে ডাঃ সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, বসিরহাটের রাজনীতিতে বড়সড় পালাবদল
বসিরহাট : বসিরহাটের রাজনীতিতে বড়সড় পালাবদল! তৃণমূল ছেড়ে কংগ্রেসে ডাঃ সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। বসিরহাটের রাজনীতিতে ফের বড়সড় পরিবর্তন। তৃণমূল কংগ্রেসের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করে কংগ্রেসে যোগ দিলেন বসিরহাট দক্ষিণ বিধানসভার প্রাক্তন বিধায়ক ও চক্ষু বিশেষজ্ঞ ডাঃ সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। শনিবার কলকাতার বিধান ভবনে প্রদেশ কংগ্রেসের নেতৃত্বের উপস্থিতিতে কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন তিনি। তার সঙ্গে আরও বেশ কিছু তৃণমূল কর্মী-সমর্থকও কংগ্রেসে যোগ দেন।
ডাঃ সপ্তর্ষির দলবদল ঘিরে বসিরহাটের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। প্রাক্তন বিধায়ক হিসেবে তার রাজনৈতিক অভিজ্ঞতা ও দীর্ঘদিনের জনসংযোগ কংগ্রেসের সংগঠনকে কতটা শক্তিশালী করতে পারে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
