যথাযোগ্য মর্যাদায় রাইপুর ব্লক প্রশাসনের উদ্যোগে ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন।
সৌমী মন্ডল বাঁকুড়া:-আজ থেকে আশি বছর আগে ব্রিটিশদের কাজ থেকে শৃংখল মোচন হয়েছিল ভারতবর্ষের। অনেক শহীদের রক্তের বিনিময়ে ১৯৪৭ সালে আমরা স্বাধীনতা লাভ করি। আজ সারাদেশে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। দিল্লির লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্যদিকে আমাদের রাজ্যে রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পিছিয়ে নেই জঙ্গলমহলও । আজ সকালে রাইপুর ব্লক প্রশাসনের উদ্যোগে বিডিও অফিসে জাতীয় পতাকা উত্তোলন করেন রাইপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক উদয়নারায়ন দে। পরে তিনি পাশে প্রীতিলতা ওয়াদ্দেদার কেন্দ্রীয় আদিবাসী ছাত্রী নিবাসে গিয়েও জাতীয় পতাকা উত্তোলন করেন ।এরপর রাইপুর ব্লক অফিস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা রাইপুর বাজার পরিক্রমা করে। শোভাযাত্রায় অংশ নেয় বিডিও অফিসের কর্মীবৃন্দ ,গড় রাইপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা বৃন্দ ও ছাত্রীবৃন্দ, গড় রাইপুর উচ্চ বিদ্যালয় ও কৃষ্ণমোহিনী উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী , শিক্ষক শিক্ষিকা বৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। জাতীয় পতাকা হাতে শোভাযাত্রায় পা মেলান বিডিও উদয়নারায়ন দে ।শোভাযাত্রাটি রাইপুর থানা গোড়া বাজার ,সবুজ বাজার ,হাটতলা পরিক্রমা করে রাইপুর থানা গোড়া বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরেন বিডিও উদয়নারায়ন দে এর সাথে তিনি বলেন 11 ই আগস্ট থেকে যে হর ঘর তিরঙ্গা কর্মসূচি শুরু হয়েছিল আজকের এই শোভা যাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত হল। আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রায় এলাকাবাসীর মনকাড়ে গড় রাইপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা। তারা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস কে নানান সাজে সেজে তুলে ধরেছিল। ব্লক প্রশাসন ও ব্লক যুব করনের উদ্যোগে আজকের শোভাযাত্রায় ৩০০০ এরও বেশি ছাত্রছাত্রী অংশ নেয়। শোভাযাত্রা শেষে সকলের জন্য টিফিনের ব্যবস্থা ছিল।
