২০২৬ বীরভূম ফুটবল কাপ -এর জমজমাট ফাইনালে উপস্থিত দুই বিধায়ক
রামপুরহাট, তথাগত চক্রবর্তী, বীরভূমের রামপুরহাট বিধানসভার কাপিষ্ঠা গ্রামে অনুষ্ঠিত হয় ২০২৬ বীরভূম ফুটবল কাপ -এর জমজমাট ফাইনাল ম্যাচ। ফাইনাল ম্যাচ ঘিরে এলাকার মানুষের উদ্দীপনা ও ভীড় ছিল চোখে পড়ার মতো এতেই বোঝা যায় এখনো “সবার সেরা খেলা ফুটবল।উপস্থিত ছিলেন বিজেপির রামপুরহাট বিধানসভার বিধায়ক ধ্রুব সাহা ,সাঁইথিয়া বিধানসভার বিধায়ক কৃষ্ণকান্ত সাহা , রামপুরহাট আদালতের বিশিষ্ট আইনজীবী অভিজিৎ মুখার্জি সহ বিশিষ্ট ব্যক্তিরা।
A.K.S ফুটবল অ্যাকাডেমি টিম জয়লাভ করেন। আয়োজকদেরো উদ্যোগ ছিল প্রশংসনীয়। জয়ীদের হাতে বিশালাকার ট্রফি ও নগদ অর্থো তুলে দেওয়া হয়।
