দমদমের গাঙ্গুলি ভিলায় এক ঐতিহাসিক ঘটনার নিদর্শন রাখলেন হরিয়ানার মাননীয় রাজ্যপাল শ্রী অসীম কুমার ঘোষের ব্যক্তিগত সচিব শ্রী শঙ্খ চট্টোপাধ্যায়। যেই সময় চারিদিকে বৃদ্ধাশ্রম এর সংখ্যা বাড়ছে যেই সময় ছেলের হাতে খুন হতে হচ্ছে বৃদ্ধ ও বৃদ্ধা পিতা মাতা গণকে ঠিক সেই সময় দাঁড়িয়ে এক যুবক ক্ষমতার শীর্ষস্থানে পৌঁছেও নিজের জন্য নয় বরং নিজের পিতার জন্মতিথিতে আয়োজন করলেন ব্রহ্মময়ী জগন্মাতা মা কালীর পূজার উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিয়ানার মাননীয় মহামহীম রাজ্যপাল শ্রী অসীম কুমার ঘোষ মহাশয় এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় স্পিকার শ্রী রথীন্দ্র বসু মহাশয় সহ রাজ্যসভার মাননীয় সাংসদ শ্রী রাহুল সিনহা মহাশয়, রাজ্যের মুখ্য সচিব শ্রী মনোজ কুমার আগরওয়াল পশ্চিমবঙ্গ সরকারের প্রধান উপদেষ্টা শ্রী সুব্রত বসু বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারি সৌমেন্দ্র দাস থেকে আরম্ভ করে প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও বর্তমান বহু বিধায়ক গণ ও অন্যান্য বিশিষ্ট বর্গের মানুষজন । তারা প্রত্যেকেই উল্লেখ করেছেন শঙ্খ চট্টোপাধ্যায়ের এই পদক্ষেপ সমাজে ঐতিহাসিক পদক্ষেপ শ্রী রাহুল সিনহা বলেন শঙ্খ আজকে যা করলো ও সমাজকে পথ দেখালো আগামী দিনে গোটা সমাজ তাদের বাবা-মায়ের জন্য এভাবেই ভাবিত হবে। উক্ত অনুষ্ঠানে এসে মাননীয় স্পিকার বলেন নিজের পিতা-মাতার উপর যার এত ভক্তি তার বিজয় অবশ্যম্ভাবী। হরিয়ানার মাননীয় মহামহিম রাজ্যপাল শ্রী অসীম কুমার ঘোষ শ্রী চ্যাটার্জির প্রয়াত মাতা কে রত্নগর্ভা বলে অভিহিত করেন | ছবি সুবল সাহা
