১৫ বছর পর পাল্টে গেল তারাপীঠ মন্দিরের পরিচালন কমিটি।
রামপুরহাট, তথাগত চক্রবর্তী, সরকার পরিবর্তনের পর তারাপীঠে ও দীর্ঘ ১৫ বছর পর পরিবর্তন হলো পরিচালন কমিটি।বীরভূমের তারাপীঠ মন্দিরে দীর্ঘ ১৫ বছর পর পুরনো কমিটিকে ভেঙে দিয়ে তৈরি হলো নতুন পরিচালন কমিটি। এই নতুন কমিটিতে নির্বাচিত হয়ে সভাপতি হয়েছেন নিখিল ব্যানার্জি, সম্পাদক হয়েছেন পুলক চ্যাটার্জি, আহ্বায়ক হয়েছেন তারকনাথ চ্যাটার্জি। পরিচালন কমিটির নবনির্বাচিত সভাপতি নিখিল ব্যানার্জি বলেন দীর্ঘদিন ধরে মন্দিরে একশ্রেণীর সেবাইতরা বুড়ো আঙুল দেখিয়ে ক্ষমতার প্রভাব খাটিয়ে এই কমিটি পরিচালনা করেছেন এক কথায় প্রশাসনের মদতে তারা এই কমিটি পরিচালনা করতেন। আমরা যারা প্রবীণ সেবাই রয়েছি তারা সকলে একটি সাধারণ সভার ডাক দিয়ে সেখানে আলোচনা করা হয় প্রত্যেক বছর বা তিন বছর অন্তর আবার নতুন পরিচালন কমিটি গঠন করা হবে। বহু বছর আগে এই নিয়ম করে পরিচালন কমিটি গঠন হতো।তৃণমূল সরকারের পালা বদলের পর আলোচনার মাধ্যমে আমরা সেই পুরনো কমিটি ভেঙে দিয়ে নতুন পরিচালন কমিটি গঠন করেছি। সকল সেবাইতরা আমাদের এই তিন জনের নাম প্রস্তাব করেন। আমরা পূর্ণর্থীদের সুবিধার জন্য একাধিক নতুন পরিকল্পনা গ্রহণ করবো। কমিটির সম্পাদক পুলক চ্যাটার্জী বলেন তারাপীঠ এখন ইন্টারন্যাশনাল জায়গা, বর্তমানে নতুন সনাতনী সরকার গঠন হয়েছে , যার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন সমস্ত মন্দির যাতে স্বচ্ছ ভাবে চলে, সেই কথা মাথায় রেখে এই নতুন কমিটি তৈরী হলো। দূর দুরান্ত থেকে পুজো দিতে আসা দর্শনার্থীরা যাতে সুষ্ঠভাবে নির্বিঘ্নে মা তারার দর্শন ও পুজো দিতে পারে তার জন্য দুটি পৃথক লাইনের ব্যবস্থা করা হবে। একটি সাধারন দর্শনার্থীদের লাইন আর একটি বিশেষ দর্শনার্থীদের লাইন। পাশাপাশি দর্শনার্থীদের সুবিধার্থে মন্দির খোলা ও বন্ধের সময় ও আরতী ভোগের সময় সূচি সহ সমস্ত তথ্য আগাম জানানোর ব্যবস্থা করা হবে বলে জানান পরিচালন কমিটির আহ্বায়ক তারকনাথ চ্যাটার্জী।
