সাত সকালে বাইক দুর্ঘটনায় শরীর থেকে আলাদা হয়ে গেলো পা
সঞ্জয় হালদার,
বুধবার সকাল পুরুলিয়া জেলার বান্দোয়ান গালুডি রাজ্য সড়ক এর ঝাড়খন্ড সীমান্তবর্তী এলাকায় ভয়ংকর বাইক দুর্ঘটনা ঘটে। সূত্রের খবর জানা যায় আহতদের দুজন ঝাড়খন্ডে গালুডি থানার ভুরুডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং আরেকজন বান্দুয়ানের ঘাটি উলি গ্রামের বাসিন্দা। দুর্ঘটনাটি এত জোর ছিল যে একজনের পা দেহ থেকে আলাদা হয়ে যায়। উক্ত দুর্ঘটনার খবর পেয়ে বান্দোয়ান থানার পুলিশ খুব তৎপরতা সাথে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য জামশেদপুর পাঠানোর ব্যবস্থা করেন। বান্দোয়ান থানা প্রশাসনের এই মানবিক কর্মতৎপরতা কে সাধুবাদ জানাই এলাকার মানুষ।
