রাইপুরে ইটভাটা মালিকদের উদ্যোগে সম্বর্ধনা নবনির্বাচিত বিধায়ক কে।
শুভদীপ মন্ডল বাঁকুড়া:—রাইপুর ব্রিকস্ ফিল্ড ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাইপুর বিধানসভার বিধায়ক ক্ষেত্রমোহন হাঁসদা কে সম্বর্ধনা দেওয়া হল আজ। রায়পুরে বিশিষ্ট সমাজসেবী প্রয়াত সুধীর মাহাতো প্রতিষ্ঠিত সোনা ইট ভাটার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাইপুর ইউনিট এর ভাটা মালিকগণ। বর্তমানে ইটভাটা চালাতে গিয়ে তারা যে সমস্যার সম্মুখীন হচ্ছেন সেই সমস্যা র কথাগুলি উপস্থিত বিধায়কের কাছে তুলে ধরেন। বিধায়ক ভাটা মালিকদের আশ্বস্ত করে বলেন কোন রকম সমস্যা হবে না আপনারা নিয়ম মেনে ভাটা চালু রাখুন আমরা আমাদের সরকার সবসময় আপনাদের সাথেও পাশে আছেন। ভাটা মানিকদের পক্ষ থেকে বিধায়কের হাতে পুষ্পস্তবক ও উত্তরীয় তুলে দেওয়া হয়। ফাটা মালিকদের পক্ষে দীপক মন্ডল পার্থ মাহাতো রা বলেন আমরা আমাদের সমস্যা গুলির কথা বিধায়ক মহাশয় এর কাছে তুলে ধরেছি উনি সেগুলি সমাধানের আশ্বাস দিয়েছেন।
এখানে উল্লেখ্য রায়পুর ব্লকের নদীঘাট গুলি থেকে বালিতোলা বন্ধ থাকায় চরম সমস্যায় পড়েছেন ভাটা মালিক থেকে শুরু করে আবাস যোজনায় যে সমস্ত উপভোক্তা বাড়ি তৈরি করার টাকা পেয়েছেন তারাও। অবিলম্বে এই সমস্যা মিটে যাবে বলে আশ্বাস দেন বিধায়ক।
