বুলডোজারে চেপে বিজয় মিছিলে ক্ষেত্র মোহন হাঁসদা আজ রাইপুর বাজারে ।
সাধন মন্ডল বাঁকুড়া – শনিবার বুলডোজারে চেপে বিজয় মিছিলে অংশ নিলেন রাইপুর বিধানসভা কেন্দ্রের জয়ী বিজেপি প্রার্থী ক্ষেত্রমোহন হাঁসদা। সকাল সাড়ে ১১ টা নাগাদ রাইপুর থানাগোড়া বাস স্ট্যান্ড থেকে মিছিল শুরু হয়। মিছিলে নেতৃত্ব দেন জেলা নেতৃত্ব বিবেকানন্দ পাত্র, মন্ডল সভাপতি সুভাষ ডাঙ্গর, মিছিলে উপস্থিত ছিলেন নেত্রী মালতি মুর্মু, সান্তনা দুলে, মুচিরাম দুলে, মলয় রজক, চিন্ময় ঘোষাল, সুদেব পাতর, সন্তু রজক, মানস সর্দার, সৌভিক মল্লিক, সহ বিশিষ্টজনেরা। মিছিলে যুবক থেকে বৃদ্ধ সকলেই অংশগ্রহণ করেন । বুলডোজারে চেপে এই জয়ের আনন্দ উপভোগ করলেন জয়ী প্রার্থী ক্ষেত্রমোহন হাঁসদা। তিনি বলেন এই জয় জনগণের জয়। রায়পুরবাসীর জয়। আমি সকলের কাছে কৃতজ্ঞ। সব সময় আমি কর্মীদের পাশে ও সাথে আছি।। আজকের মিছিলে কয়েক হাজার দলীয় কর্মী সমর্থক অংশগ্রহণ করে ছিলেন। দলীয় কর্মী সমর্থক ও পথ চলতি মানুষের জন্য ১০ কুইন্টাল বোন্দের ব্যবস্থা করা হয়েছিল । বুলডোজার প্রসঙ্গে ক্ষেত্রমোহন হাঁসদা বলেন সমস্ত অপশাসনের জবাব দেওয়া হবে এই বুলডোজারের মাধ্যমে। যেখানেই দুর্নীতি ধরা পড়বে বুলডোজার দিয়ে তা গুঁড়িয়ে দেওয়া হবে। ১৫ বছর ধরে তৃণমূল কংগ্রেস অনেক অন্যায় অনেক কুকর্ম করেছে সব একে একে হিসেব নেওয়া হবে। রাজ্যটাকে ধ্বংস করে দিয়েছে শুধু কাটমানি ও সিন্ডিকেটের মধ্য দিয়ে। শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট সব কিছুই আজ ভেঙ্গে পড়েছে। আমাদের ডবল ইঞ্জিনের সরকার এবার রাজ্যে পরিবর্তন ঘটাবে। পুরো ব্যবস্থাটাকে ঢেলে সাজানো হচ্ছে। বাংলা আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে।
