রক্তদানে উৎসাহিত ও উদ্বুদ্ধকরণ কর্মসূচী
নিজস্ব প্রতিনিধি: পূর্ব বর্ধমান জেলা কমিটি এবং বর্ধমান রাজ কলেজ এন এস এস ইউনিটের যৌথ উদ্যোগে ভারত সরকারের যুব কল্যাণ দপ্তরের রক্তদানের প্রতি আগ্রহ ও উদ্বুদ্ধ করার কর্মসূচী পালন হল বর্ধমান রাজ কলেজে। আগামীদিনে পূর্ব বর্ধমান জেলার ৮টি কলেজ এই কর্মসূচী পালন করা হবে অগাস্ট মাস জুড়ে। আজ Zen Z দের কর্মশালায় ১২০জন ছাত্র-ছাত্রী সহ শিক্ষক-শিক্ষিকাগ উপস্থিত ছিলেন। কর্মশালায় সভাপতিত্ব করেন কলেজ এর প্রিন্সিপাল বিজয় চাঁদ। মূল আলোচক ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষনবিভাগের অধ্যাপক মাননীয় শ্রী খগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। স্বাগত ভাষণ দেন রাজ্য রক্তদান আন্দোলনের নেতৃত্ব ফজলুল হক, ধন্যবাদ জ্ঞাপন করেন এন এস এস- এর ভার প্রাপ্ত অধ্যাপক মাননীয় ওমশঙ্কর দুবে। এই অনুষ্ঠান উপলক্ষ্যে রক্তদান শিবিরে ৭জন শিক্ষক শিক্ষিকা সহ মোট ৩৭জন রক্তদান করেন। রক্ত সংগ্রহ করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাড সেন্টার।
