মুকুটমণিপুরে ৩০ শে জুন মুখ্যমন্ত্রীর সভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে।
সাধন মন্ডল বাঁকুড়া:– ৩০ জুন হুল দিবস। এই উপলক্ষে মুকুটমণিপুরে অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যস্তরের অনুষ্ঠান। মুকুটমণিপুরের একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের মাঠে জোরকদমে চলছে তার ই প্রস্তুতি। শনিবার ওই মাঠেই প্রস্তুতি বৈঠক ও মাঠ পরিদর্শন করেন মুখ্যমন্ত্রীর দফতরের নিরাপত্তা আধিকারিকরা, বাঁকুড়া জেলা প্রশাসন সহ বিশিষ্ট নেতৃবৃন্দ। এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন বাঁকুড়ার জেলাশাসক অনীশ দাশগুপ্ত, জেলা পুলিশ সুপার পিভিজি সতীশ, রাজ্যের মন্ত্রী তথা রানিবাঁধের বিধায়ক ক্ষুদিরাম টুডু, রাইপুরের বিধায়ক ক্ষেত্রমোহন হাঁসদা, খাতড়ার মহকুমাশাসক তাপস ভট্টাচার্য সহ প্রশাসনের বিভিন্ন দফতরের আধিকারিকরা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, হুল দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যোগ দেওয়ার কথা রয়েছে। তার সফরকে ঘিরে নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ ও সার্বিক প্রস্তুতি নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। ইতিমধ্যেই অনুষ্ঠানস্থলের পাশাপাশি খাতড়া থেকে মুকুটমণিপুর যাওয়ার রাস্তার দু’পাশে আগাছা পরিষ্কারের কাজ শুরু হয়েছে। মঞ্চ, দর্শকাসন, নিরাপত্তা ব্যবস্থা ও অন্যান্য পরিকাঠামো তৈরির কাজও দ্রুতগতিতে চলছে। মুকুটমণিপুর এলাকা সাজো সাজো রব। এলাকার মানুষ উৎকণ্ঠে রয়েছেন নতুন সরকারের নতুন মুখ্যমন্ত্রী প্রথম বাঁকুড়ার জেলা সফর করবেন তিনি বাঁকুড়ার মুকুটপনিপুরের জন্য কি ঘোষণা করেন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
