ভাতারের বামশোর গ্রামে একটি দোতলা মাটির বাড়ি হুর মুড়িয়ে ভেঙে পড়ল,
বরাতের জোরে দশ জন সদস্য প্রাণে বাঁচলেন।
ভাতাড়, আমিরুল ইসলাম ব
পূর্ব বর্ধমান জেলার ভাতারের বামশোড় মসজিদ তালার কাছে শেখ আজিমের মাটির দুতলা বাড়ি রয়েছে।
পরিবারের রয়েছে মোট ১০ জন।
টানা বৃষ্টিতে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল আজিম শেখের বাড়ি।
এই দুদিন বৃষ্টিপাত না হলেও মাটির শুকনোর ফলে আজ সকালের দিকে দোতালা মাটির বাড়িটি হঠাৎ হুর মুড়িয়ে ভেঙে পড়ে।
সেই সময় পরিবারের সদস্যরা বাড়ির বাইরে ছিলেন।
কিন্তু বাড়ির ভেতরে থাকা জিনিসপত্র কিছুই বার করতে পারেননি বলে জানান পরিবারের সদস্যরা।
হয়তো রাতের দিকের ঘটনা হলে একাধিক মানুষ মাটি চাপা পড়ে মারাও যেতে পারত।
তবে কেউ মারা না গেলেও পরিবারটি অসহায় হয়ে পড়েছে।
সরকার যদি কিছু সাহায্য না করেন তাহলে খোলা আকাশের নিচে রাত কাটাতে হবে বলে জানান ওই পরিবারের এক সদস্য।
ঘটনায় সকালের দিকে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বামশোর গ্রামে।
