ডিএলএসএ-র পিএলভির তৎপরতায় নাবালিকার বিয়ে রুখল পুলিশ – ব্লক প্রশাসন
মোল্লা জসিমউদ্দিন,
এবার বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে আরও একবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করল উত্তর ২৪ পরগণা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ।গত রবিবার ডিএলএসএ-র প্যারা লিগ্যাল ভলান্টিয়ার (পিএলভি) বনানী রায়ের তৎপরতায় একটি প্রস্তাবিত বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব হয়। সংশ্লিষ্ট দত্তপুকুর থানার পুলিশের সক্রিয় সহযোগিতা বিশেষভাবে উল্লেখযোগ্য।
স্থানীয় স্তরে সময়মতো হস্তক্ষেপ এবং পুলিশের সহযোগিতায় বাল্যবিবাহের মতো একটি সামাজিক অপরাধ প্রতিরোধের এই উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয়। শিশুদের অধিকার, সুরক্ষা ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে উত্তর ২৪ পরগণা ডিএলএসএ নিরন্তর কাজ করে চলেছে বলে জানা গেছে ।বাল্যবিবাহমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে ডিএলএসএ-র এই উদ্যোগ আবারও প্রমাণ করল যে প্রশাসন, পুলিশ এবং আইনি পরিষেবা কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টায় সমাজের তৃণমূল স্তরেও ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
