রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের দ্বারা দক্ষিণেশ্বর কালী মন্দির এর কাছে বেলুড় মঠের একটি শাখা কেন্দ্রের উদ্বোধন করলেন শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশনের সপ্তদশ অধ্যক্ষ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ | এছাড়া উপস্থিত ছিলেন মঠের ভাইস প্রেসিডেন্ট গন স্বামী দিব্যানন্দজি মহারাজ , স্বামী সুহিতানন্দজি মহারাজ, স্বামী গিরি শানন্দজী মহারাজ, স্বামী বিমলাত্মানন্দ জি মহারাজ এবং সহসাধারণ সম্পাদক স্বামী বোধসরানন্দ জি মহারাজ ও স্বামী বল ভদ্রানন্দজি মহারাজ অন্যান্য মিশনের সন্ন্যাসী বৃন্দ ব্রহ্মচারীবৃন্দ | সকাল থেকেই ঠাকুর রামকৃষ্ণদেবের মূর্তির প্রতিষ্ঠা হয় এবং পূজা হোম নরনারায়ণ সেবা এবং ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এ ছাড়া দক্ষিণেশ্বর কালী মন্দিরের প্রাঙ্গণে একটি ধর্মসভার আলোচনা হয়। মূল মন্দিরে মধ্যে একটি ধ্যানঘর এবং উপরে ঠাকুর ,মা এবং স্বামীজীর মূর্তি এবং ছবি রাখা হয়। দক্ষিণেশ্বর মঠের অধ্যক্ষ স্বামী ইশব্র তানন্দজী মহারাজ সকলের প্রচেষ্টা এবং ঠাকুরমা স্বামীজীর আশীর্বাদে ঠাকুর রামকৃষ্ণ দেবের সাধন ক্ষেত্রে এক অভিনব এই নতুন মঠটি তীর্থক্ষেত্র ভক্তদের মধ্যে আধ্যাত্মিক ভাব দ্বারা প্রতিষ্ঠিত হবে এবং নতুন প্রজন্মরা এগিয়ে আসবে নানান সেবামূলক কাজে। ছবি সুবল সাহা
