বানপুর সার্বজনীন দুর্গাপুজো জমে উঠেছে।
সৌমী মন্ডল বাঁকুড়া :—সারেঙ্গা ব্লকের প্রত্যন্ত এলাকা বানপুর। ষষ্ঠীর সন্ধ্যায়এই বানপুর সার্বজনীন দুর্গাপূজা উদ্বোধন করেন সারেঙ্গা এস এম দেবরাজ সিং ঠাকুর। উপস্থিত ছিলেন কালিকানন্দ ব্রহ্মচারী , পুরোহিত অলোক চক্রবর্তী,কমিটির সম্পাদক গোপাল পাল, সভাপতি সুজিত পাল, সহ গ্রামের বয়োজ্যেষ্ঠ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও পুজো কমিটির সদস্য সদস্যাবৃন্দ। এখানে উল্লেখ্য আজ থেকে ১৩ বছর আগে গ্রামের কয়েকজন বিশিষ্ট ব্যক্তির উদ্যোগে প্রথম পুজো শুরু হয়েছিল ,পাশাপাশি বাসুদেবপুর, কুলডিহা, কাঠগড়া, ধরমপুর, ভাঙ্গাডালি, বেনাসুলি ,পাঁচবেড়িয়া, সিন্দুরপুর, ঘুঙ্গিয়া সহ বেশ কয়েকটি গ্রামের মানুষের সার্বিক সহযোগিতায় পুজো শুরু হয়। এবারের পূজো বাজেট প্রায় পাঁচ লক্ষ টাকা। ষষ্ঠীর দিন উদ্বোধনের পর থেকে দশমি পর্যন্ত নানান সংস্কৃতি অনুষ্ঠান রয়েছে ও পরিবেশিত হচ্ছে। দশমীর দিন এখানের সিঁদুর খেলা অন্যতম আকর্ষণ। সম্পাদক গোপাল পাল বলেন এলাকার মানুষের সহযোগিতায় মায়ের পাকা মন্দির তৈরি করতে চলেছি সকলের সার্বিক সহযোগিতা কামনা করি।
