এইচআরআই তাদের নতুন করপোরেট পরিচিতি উন্মোচন করেছে
কলকাতা: ভারতের অন্যতম শীর্ষস্থানীয় বিউটি ও পার্সোনাল কেয়ার সংস্থা হাইজেনিক রিসার্চ ইনস্টিটিউট তাদের নতুন কর্পোরেট পরিচিতি ও লোগো উন্মোচন করেছে। পাশাপাশি সংস্থাটি প্রকাশ্যে এনেছে তাদের নতুন ট্যাগলাইন ‘হোয়্যার বিউটি ইভলভস’। এই রূপান্তরটি এইচআরআই-এর ৭০ বছরের যাত্রাপথে এক সামগ্রিক করপোরেট ব্র্যান্ড নবায়নের সূচনা করে; এটি ঐতিহ্য-সমৃদ্ধ এক ভারতীয় প্রতিষ্ঠান থেকে আধুনিক ও উদ্ভাবন-কেন্দ্রিক সৌন্দর্য-সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে কোম্পানির বিবর্তনকে তুলে ধরে, যা ভারত ও আন্তর্জাতিক বাজারের গ্রাহকদের পরিষেবা প্রদান করছে।কোম্পানির এই নতুন রূপ গ্রাহকদের পরিবর্তনশীল আকাঙ্ক্ষার সাথে তাল মিলিয়ে ক্রমাগত বিবর্তিত হওয়া, বৈজ্ঞানিক উদ্ভাবনকে এগিয়ে নেওয়া এবং সৌন্দর্য-শিল্পের ভবিষ্যৎ গড়ে তোলার প্রতি তাদের দৃঢ় অঙ্গীকারকেই প্রতিফলিত করে।
১৯৫৭ সালে প্রতিষ্ঠিত এইচআরআই, ভাসমল ও ফ্লোরোজোন-এর মতো জনপ্রিয় ব্র্যান্ডের মাধ্যমে প্রজন্মের পর প্রজন্মের গ্রাহকদের আস্থা অর্জন করেছে। পাশাপাশি স্ট্রিক্স ও স্ট্রিক্স প্রফেশনাল-এর মতো আধুনিক বিউটি ব্র্যান্ডও গড়ে তুলেছে সংস্থাটি। বর্তমানে হেয়ার কালার, হেয়ার কেয়ার, স্কিন কেয়ার এবং পেশাদার স্যালোঁ পরিষেবা-সহ বিভিন্ন পণ্যের সমাহারের মাধ্যমে কোটি কোটি গ্রাহকের কাছে পৌঁছে যাচ্ছে এইচআরআই।
নতুন পরিচিতিটি গভীর ভোক্তা উপলব্ধির সাথে দক্ষতা, বিশ্বস্ত ঐতিহ্যের সাথে সমসাময়িক উদ্ভাবন এবং ব্যাপক সহজলভ্যতার সাথে প্রিমিয়াম সৌন্দর্য অভিজ্ঞতার সমন্বয় ঘটিয়ে ভারত ও ইন্ডিয়া উভয়কেই সেবা প্রদানের ক্ষেত্রে এইচআরআই-এর অনন্য সক্ষমতাকে প্রতিফলিত করে।
