কুমারী পূজোয় মাতলো সারেঙ্গা নিউ মার্কেট সার্বজনীন দুর্গোৎসব কমিটি।
শুভদীপ মন্ডল বাঁকুড়া:—সারেঙ্গা নিউমার্কেট সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো এ বছর ৩৮ তম বছরে পদার্পণ করেছে। এবছর পূজো মন্ডপের থিম “সিনেমা পাড়া”। নবমীর দিন সারেঙ্গা নিউমার্কেট সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে নিউমার্কেট পূজা মন্ডপের পাশে অনুষ্ঠান মঞ্চে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো কুমারী পুজো। নিউমার্কেট পুজো কমিটি এই প্রথম বছর কুমারী পূজার আয়োজন করে। এলাকার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর দর্শনার্থী এসেছিল কুমারী পুজো দেখতেপুজো দেখতে নিউমার্কেট সার্বজনীন দুর্গোৎসব কমিটির পূজা মন্ডপে। এই দিন কুমারী পুজোর কুমারী হিসেবে পূজিতা হয় এলাকারই মেয়ে সঞ্জনা ঘটক। কুমারী পূজোয় পুরোহিত্য করেন জ্যোতিষ শাস্ত্রী বিশ্বজিৎ ভট্টাচার্য। বাবা সঞ্জয় ঘটক বলেন পুজো কমিটি আমার কাছে আবেদন জানিয়েছিল যে তোমার মেয়েকে কুমারী পুজো করতে ইচ্ছুক। আমি গর্বিত ও কৃতজ্ঞ সারেঙ্গা নিউমার্কেট সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটির কাছে। তারা আমার মেয়েকে কুমারী পুজোয় নির্বাচিত করার জন্য। সঞ্জনা বলে “খুব ভয় লাগছিল পরে আস্তে আস্তে মনে সাহস এল এবং কে যেন আমায় বলছেন কোন ভয় নেই আমি তো আছি তোর পাশে।। তুই তো আমারই অংশ। জয় মা দূর্গা।”
