বাঁকুড়া পুলিশ লাইনে মোবাইল ফরেনসিক ইউনিটের উদ্বোধন।
সাধন মন্ডল বাঁকুড়া:—
৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে বৈজ্ঞানিক ও তথ্যপ্রমাণ-ভিত্তিক পুলিশিংকে আরও শক্তিশালী করতে আজ ১৪ আগস্ট ২০২৬ বাঁকুড়া জেলা পুলিশ লাইনে মোবাইল ফরেনসিক ইউনিট-এর উদ্বোধন করা হয়।
ফিতে কেটে নারকেল ফাটিয়ে এই কেন্দ্রের উদ্বোধন করেন শ্রী অভিষেক মোদী, IPS, DIG, বাঁকুড়া রেঞ্জ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পুলিশ সুপার শ্রী P.V.G. Satish, IPS,
এই মোবাইল ফরেনসিক ইউনিট ঘটনাস্থলেই ফরেনসিক পরীক্ষা ও গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ সংগ্রহে সহায়তা করবে। এর ফলে তদন্ত আরও দ্রুত, নির্ভুল ও শক্তিশালী হবে এবং বাঁকুড়া জেলা পুলিশে বৈজ্ঞানিক ও তথ্যপ্রমাণ-ভিত্তিক তদন্তের প্রক্রিয়া আরও সুদৃঢ় হবে বলে জেলা পুলিশ সূত্রে জানা যায়।
এদিন সবুজ পতাকা নাড়িয়ে একটি ফরেনসিক মোবাইল ভ্যানেরও আনুষ্ঠানিক সূচনা করেন ডি আই জি অভিষেক মোদী এবং জেলা পুলিশ সুপার পিভিজি সতীশ।
জেলা পুলিশ সূত্রে পাওয়া খবর।
