চাতরি নিম্ন বুনিয়াদী আবাসিক বিদ্যালয়ের উদ্যোগে তাল পিঠেপরব উৎসব।
সাধন মন্ডল বাঁকুড়া, :-আষাঢ় শ্রাবণ এই দুই মাস বর্ষাকাল আর এই বর্ষাকালেই গ্রামেগঞ্জে তাল পিঠার উৎসব চলে ।যদিও বর্তমানে তার রেওয়াজ অনেকটা কমে গেছে। সেই তাল পিঠের স্বাদ শিশুদের দিতে উদ্যোগী হয়ে তাল পিঠাপুলির অনুষ্ঠান উদযাপিত করল রায়পুর ব্লকের চাতরি নিম্ন বুনিয়াদি আবাসিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ। আজ বিদ্যালয়ের তালবাগান থেকে তাল সংগ্রহ করে তা থেকে মাড়ী বের করে তালের ফুলুরি ,কাঁকরা সহ নানান পদের পিঠে তৈরি করল অভিভাবিকা বৃন্দ ও মিড ডে মিলে রান্নার সাথে যুক্ত থাকা স্বয়ম্বভর গোষ্ঠীর মায়েরা। সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণ কাল পিঠের গন্ধে ম ম করছিল। খুশিতে আনন্দে আহ্লাদে আটখানা হয়ে পড়ুয়ার তাধিন তাধিন করে নাচে মেতে উঠলো। বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার মন্ডল বলেন সারা বছরের বিভিন্ন পিঠে পুলির উৎসব আমাদের বিদ্যালয়ে হয়ে থাকে এবারও তার ব্যতিক্রম ঘটেনি। আজকাল গ্রামেগঞ্জেও তালপিঠের রেওয়াজ অনেকটা কমে গেছে। অনেক শিশু ই জানেনা তাল থেকে নানা রকম পিঠে তৈরি করা যায়, তাদের সেই অভিজ্ঞতা দিতে ও তালের পিঠের স্বাদ দিতে আমাদের এই উদ্যোগ। কাল পিঠে পেয়ে খুশি চন্দনা মন্ডল ,বিপ্লব শবর, রাধিকা শবর রা বলে আমরা খুব খুশি আমাদের মাস্টারমশাইরা বছরেই আমাদের এই রকম ভাবে নানান অনুষ্ঠান পালন করেন তার মধ্যে উল্লেখযোগ্য তাল পিঠে , আম কাঁঠাল, গুড়পিঠে ইত্যাদি রয়েছে।
