তাসের ঘরের মতো ভেঙে গেল তৃণমূল পরিচালিত বীরভূমের সাঁইথিয়ার পৌরসভা
রাজ্যে সরকার পরিবর্তনের পালা বদলের পর তৃণমূল পরিচালিত বিরোধী শূন্য সাঁইথিয়া পৌরসভার ভেঙে গেল পুরো বোর্ড। তৃণমূলের পৌর চেয়ারম্যান ,ভাইস চেয়ারম্যান সহ আরো অনান্য কাউন্সিলর মহাকুমা শাসকের কাছে একে একে তাদের পদত্যাগ পত্র জমা দেন। গায়ের জোরে ,ভয় দেখিয়ে ভোটে জয়ী হয়ে তৃণমূলী রাজ চলছিল এতদিন পৌরসভায়।২০২২ সালে শেষ পৌরভোট হয়েছিল ১৬ টি আসনের মধ্যে ১৩ টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয় লাভ করে। লোক দেখানো তিনটি আসনে নির্বাচন হয়েছিল তাতেও জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থীরা ফলে একেবারেই বিরোধীদের কোন ঠাঁই হয়নি ওই পৌরসভায়। চেয়ারম্যান ও কাউন্সিলর রা পদ থেকে পদত্যাগ করে বলেন আমরা তৃণমূলের প্রতীকে জয়ী হয়েছিলাম কিন্তু এবার ভোটে মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে আসল দল কোনটা সেটাই এখন খুঁজে পাচ্ছি না তাই আমরা পদত্যাগ করলাম। যদিও চেয়ারম্যান বিপ্লব দত্ত বলেন আমার পদত্যাগ এটা সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত।
