ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি স্থাপন এর শুভ সূচনা আগরপাড়ায়
দীপঙ্কর সমাদ্দার: বাংলার কৃতি সন্তান, পশ্চিমবঙ্গের স্রষ্ঠা, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, আর আপোসহীন দেশপ্রেমিক ড.শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রমাণ করেছেন কলম আর দেশভক্তি একসাথে চলতে পারে।১৯৪৭-এ দেশভাগের সময় গোটা বাংলা পাকিস্তানে চলে যাচ্ছিল। ড.শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জোরালো আন্দোলনের জন্যই পশ্চিমবঙ্গ ভারতের অংশ থাকে। তিনি শিখিয়েছেন “শিক্ষা ছাড়া জাতির মুক্তি নেই আর আত্মত্যাগ ছাড়া দেশের মুক্তি নেই”এমনই একজন মানুষের মূর্তি স্থাপন হতে চলেছে আগরপাড়া বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে আগামী ২৩ শে জুন, তারি প্রস্তুতি পর্ব হিসাবে আজ বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে মূর্তি স্থাপনের ভূমি পূজা এবং ড.শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবিতে পুষ্পার্ঘ্য দিয়ে সূচনা করলেন চণ্ডীচরণ রায় (ভারতীয় জনতা পার্টি র কলিকাতার উত্তর শহরতলী র জেলা সভাপতি) তৎসহ মন্ডল সভাপতি অভিষেক পাল, মন্ডল কমিটির কার্যকর্তারা, জেলার ভাইস প্রেসিডেন্ট অরিজিৎ বাবু, কানু সমাদ্দার এবং অন্যান্য সহসাথীরা যারা পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছেন। এই অনুষ্ঠান ঘিরে এলাকার মানুষদের ভিড় চোখে পড়ার মতো। চণ্ডীচরণ বাবু তার বক্তব্যে জানালেন ড.শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা ভারতীয় জনতা পার্টি দলটা করছি, সেই ড.শ্যামাপ্রসাদ মুখার্জী র মূর্তি উন্মোচন আমাদের কাছে একটা আবেগের বিষয়।
