কুমারী পুজো ভগড়া দুর্গা মন্ডপে।
সৌমী মন্ডল বাঁকুড়া:—ভগড়া ত্রয়োদশ গ্ৰাম-সমন্বয় সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপে আজ মহা নবমী তিথির পুণ্য লগ্নে নিষ্ঠা সহকারে শুদ্ধাচারে অনুষ্ঠিত হলো কুমারী পুজো। এই কুমারী পুজো দেখতে সকাল থেকেই ভিড় জমিয়েছিল এলাকার হাজার হাজার দর্শনার্থী। পুজো কমিটির অন্যতম ব্যক্তিত্ব অবসরপ্রাপ্ত জাতীয় শিক্ষক জগবন্ধু মাহাতো বলেন কয়েক বছর আগে আমরা এই ভগড়া গ্রামে পাশাপাশি বেশ কয়েকটি গ্রামকে সাথে নিয়ে মায়ের পুজো শুরু করেছি। এবং প্রথম থেকে মহানবমীর দিন কুমারী পুজো হয়ে আসছে এবারও তার ব্যতিক্রম হয়নি। গ্রামবাসী বারিদ বরন দে বলেন আমরা এই দিনটির অপেক্ষায় থাকি। আমাদের এখানে পুজোর এটা একটা অন্যতম আকর্ষণ। আশাই নদীর তীরে আমাদের এই গ্রামটি অবস্থিত হওয়ায় এলাকার মানুষের আনন্দ একটু অন্যরকম পুজো দেখার সাথে সাথে নদীপাঙ্গলে অপরূপ দৃশ্যতে ফটো তোলার একটা আলাদা আবহাওয়া তৈরি হয় অথবা আমাদের এই পুজো মণ্ডপে আমিও আদিবাসীদের সংস্কৃতি তুলে ধরা হয় তারা তাদের বিভিন্ন নৃত্য প্রদর্শনী করেন যেমন সাড়পা, দাঁসায় ইত্যাদি। তা দেখতেও হাজার হাজার দর্শনার্থীদের ভিড় করেন।
