আইইইএমএ দুর্গাপুরে ইলেক্রামা ২০২৭-এর ইন্ডাস্ট্রি আউটরিচ-এর আয়োজন করে পশ্চিমবঙ্গের বৈদ্যুতিক শিল্পের অবদান ও সম্ভাবনা তুলে ধরল
দুর্গাপুর, ২৭ নভেম্বর ২০২৬: ইন্ডিয়ান ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (আইইইএমএ) দুর্গাপুরে একটি শিল্পক্ষেত্রের প্রচার কর্মসূচির আয়োজন করে। এই কর্মসূচিতে অঞ্চলের ক্রমবর্ধমান বৈদ্যুতিক ও ইলেকট্রনিক্স উৎপাদন শিল্প এবং ৯০ বিলিয়ন ডলারের এই খাতে তার ক্রমবর্ধমান অবদান তুলে ধরা হয়। বিশ্বের বৃহত্তম বৈদ্যুতিক প্রদর্শনী ইলেক্রামা ২০২৭-এর প্রচার কার্যক্রমে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই উদ্যোগের লক্ষ্য পশ্চিমবঙ্গ থেকে শিল্পক্ষেত্রের অংশগ্রহণ আরও জোরদার করা এবং ইলেক্রামা-র ১৭তম সংস্করণকে ঘিরে আরও বেশি উৎসাহ ও প্রত্যাশা তৈরি করা।
আইইইএমএ বিশ্বের বৃহত্তম বৈদ্যুতিক প্রদর্শনী এবং বিশ্বব্যাপী বৈদ্যুতিক ও ইলেকট্রনিক্স সরঞ্জাম শিল্পের প্রধান প্রদর্শনী ইলেক্রামা ২০২৭ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। এই প্রদর্শনী ২০ থেকে ২৪ ফেব্রুয়ারি, ২০২৭ পর্যন্ত গ্রেটার নয়ডার ইন্ডিয়া এক্সপো মার্টে অনুষ্ঠিত হবে। ‘হার্নেসিং দ্য পাওয়ার অফ আই’ থিমকে সামনে রেখে এবারের প্রদর্শনী নতুন মানদণ্ড স্থাপন করতে চলেছে। এতে ১,১০০-রও বেশি প্রদর্শক, ১০টি দেশের প্যাভিলিয়ন এবং ২৫,০০০-রও বেশি B2B বৈঠকের আয়োজন করা হবে বলে আশা করা হচ্ছে। এই বৈঠকগুলির মাধ্যমে ২৫ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ব্যবসায়িক অনুসন্ধান তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ইলেক্রামা -র ১৭তম সংস্করণে ৫০০-রও বেশি আন্তর্জাতিক ক্রেতা এবং ৫ লক্ষেরও বেশি দর্শকের সমাগম প্রত্যাশিত।
ইসুন এমআর ট্যাপ চেঞ্জার্স প্রাইভেট লিমিটেডের সিইও এবং ইলেক্রামা -র ইন্ডাস্ট্রি বায়ার আউটরিচ কমিটির চেয়ারম্যান, শ্রী আর প্রকাশ বলেন, “ক্রমবর্ধমান চাহিদা, উন্নত প্রযুক্তি এবং নবায়নযোগ্য শক্তির প্রসারের ফলে ভারতের বিদ্যুৎ খাত দ্রুত পরিবর্তিত হচ্ছে। ইলেক্রামা এমন একটি গুরুত্বপূর্ণ মঞ্চ, যেখানে শিল্পক্ষেত্রের নেতারা নিজেদের ভাবনা বিনিময় করেন, উদ্ভাবন তুলে ধরেন এবং নতুন প্রবৃদ্ধির সুযোগ অনুসন্ধান করেন। এর মাধ্যমে বিশ্বব্যাপী বৈদ্যুতিক শিল্পে ভারতের অবস্থান আরও শক্তিশালী হয়।”
ইন্ডাস্ট্রি বায়ার আউটরিচ- এর ভাইস চেয়ারম্যান, শ্রী সেম্বিয়ান বালাসুব্রামানিয়ান বলেন, “একটি শক্তিশালী ও অধিক প্রতিযোগিতামূলক শিল্প গড়ে তুলতে আঞ্চলিক অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রচার কর্মসূচির মাধ্যমে আমরা ইলেক্রামা ২০২৭-এর পরিচিতি বাড়াতে এবং স্থানীয় বৈদ্যুতিক শিল্পের সংশ্লিষ্টদের উদ্ভাবন ত্বরান্বিত করতে, সরবরাহ শৃঙ্খলের সাড়া দেওয়ার সক্ষমতা উন্নত করতে এবং জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য আরও শক্তিশালী ভিত্তি গড়ে তুলতে উৎসাহিত করতে চাই।”
ইন্ডাস্ট্রি বায়ার আউটরিচ কমিটির মেন্টর, শ্রী শ্রীধর গোখলে বলেন, “বিদ্যুৎ গ্রিডের আধুনিকীকরণ, নবায়নযোগ্য শক্তি এবং দক্ষ বিদ্যুৎ বিতরণ ভারতের বৈদ্যুতিক ক্ষেত্রে উদ্ভাবন ও অগ্রগতির জন্য বড় সুযোগ তৈরি করছে। ইলেক্রামা সমগ্র শিল্পকে একত্রিত করে এই উদ্ভাবন গুলো তুলে ধরার এবং শিল্পের বিভিন্ন অংশের মধ্যে সহযোগিতা আরও শক্তিশালী করার সুযোগ করে দেয়।”
ভারতের বৈদ্যুতিক ও ইলেকট্রনিক্স সরঞ্জাম শিল্প ক্রমবর্ধমান শক্তির চাহিদা, নতুন প্রযুক্তি এবং উদ্ভাবনের দ্বারা পরিচালিত হয়ে দ্রুত বিকশিত হচ্ছে। ইলেক্রামা শিল্পক্ষেত্রের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টদের একত্রিত করা, প্রযুক্তিগত অগ্রগতি প্রদর্শন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মঞ্চ প্রদান করে। দুর্গাপুরের এই প্রচার কর্মসূচি ইলেক্রামা ২০২৭-এর আগে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা আসন্ন প্রদর্শনী সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রত্যাশা তৈরি করতে সহায়তা করবে।
