(PUEA)-এর উদ্যোগে কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠান
পশ্চিমবঙ্গের বৃহত্তম ইঞ্জিনিয়ারদের সংগঠন প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স’ অ্যাসোসিয়েশন (PUEA)-এর উদ্যোগে কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পালিত হল জাতীয় ইঞ্জিনিয়ার্স ডে। ভারতরত্ন সম্মানপ্রাপ্ত কিংবদন্তি প্রকৌশলী স্যার মোক্ষগুণ্ডম বিশ্বেশ্বরাইয়া (স্যার এম. ভি.)-এর জন্মবার্ষিকী স্মরণে এই দিনটি পালিত হয়। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন
কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সুকান্ত মজুমদার
রাজ্যের মন্ত্রী শ্রী দিলীপ ঘোষ
রাজ্যের মন্ত্রী শ্রী অজয় কুমার পোদ্দার
প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন
শ্রী সুব্রত ঘোষ
অনির্বাণ ওঝা
দেবরাজ সিংহ রায়
অনুপম সরকার
অনন্ত নন্দী প্রমুখ।
পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন কারিগরি দপ্তরে কর্মরত প্রায় ৭৫০ জন ইঞ্জিনিয়ার অংশগ্রহণ করছেন।
