নতুন অধ্যায়ের সাক্ষী হতে চলেছে “ইন্ডিয়ান ডার্টস ওপেন”
বনি সিংহ : আগামী ১০ই সেপ্টেম্বর থেকে ১২ই সেপ্টেম্বর ২০২৬ এই তিন দিনব্যাপী কলকাতার দ্য ললিত গ্রেট ইস্টার্ন হোটেলে অনুষ্ঠিত হতে চলেছে ইন্ডিয়ান ডার্টস ওপেন। এই ফাস্ট ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ওপেন ২০২৬ এক নতুন অধ্যায়ের সাক্ষী হতে চলেছে কলকাতায়। অল ইন্ডিয়া ডার্টস অ্যাসোসিয়েশন (AIDA)এর মহাসচিব এবং টুর্নামেন্টের আয়োজক প্রশান্ত সাহা মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে একথা জানান। এদিন তিনি বলেন ইন্ডিয়ান ডার্টস ওপেন হলো এমন একটি মঞ্চ যেখানে ভারতীয় খেলোয়াড়রা সর্বোচ্চ স্তরে প্রতিযোগিতা করতে পারবে এবং একই সাথে ভবিষ্যৎ প্রজন্মকে এই খেলাটি গ্রহণ করতে অনুপ্রাণিত করবে। আমরা বিশেষভাবে আনন্দিত যে এমন একটি বছর আমরা একটি চমৎকার ডার্টস টুর্নামেন্টের আয়োজন করতে পারছি। যে বছর AIDA তার পঁচিশতম বার্ষিকী উদযাপন করছে। এছাড়া তিনি বলেন শীর্ষস্থানীয় পুরুষ, মহিলা এবং যুব খেলোয়াড়রা যাতে খেলতে আসেন তা নিশ্চিত করতে কঠোর পরিশ্রম করব এবং আমি নিশ্চিত যে তারা আসবেন। কারণ বিজয়ীরা পুরস্কার এর অর্থ জিতবেন এবং যারা ভালো করবেন তারা ডাব্লিউডিএফ র্যাঙ্কিং পয়েন্ট অর্জন করবেন। এটি ভারতীয় ডার্টসের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হবে। এটি নির্ভুলতা প্রতিযোগিতা এবং ক্রীড়াসুলভ মনোভাবের এক উদযাপনের দেশের সেরা প্রতিভাদের পাশাপাশি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পেশাদারদেরও একত্রিত করবে। এটি কেবল একটি টুর্নামেন্ট নয় বরং বিশ্বমানের প্রতিযোগিতা।
