বসিরহাটের শ্রীরামকৃষ্ণ সত্যানন্দ আশ্রমে শিশুদের নিয়ে আঁকা প্রতিযোগিতা ও নৃত্যানুষ্ঠান
বসিরহাট : বসিরহাটের শ্রীরামকৃষ্ণ সত্যানন্দ আশ্রমে এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত হল আঁকা প্রতিযোগিতা ও নৃত্যানুষ্ঠান। শিশুদের প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের আনন্দের মুহূর্তকে আরও সুন্দর করে তুলতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এলাকার বহু শিশু অংশগ্রহণ করে। কেউ রং-তুলিতে নিজের ভাবনা ফুটিয়ে তোলে, আবার কেউ নৃত্যের মাধ্যমে মঞ্চ মাতিয়ে তোলে। শিশুদের উৎসাহ দিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।
উদ্যোক্তাদের বক্তব্য, শিশুদের প্রতিভা বিকাশের জন্য পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চারও প্রয়োজন রয়েছে। তাদের প্রতিভাকে উৎসাহিত করা এবং আনন্দের মুহূর্তে পাশে থাকার লক্ষ্যেই এই ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে। শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানের শেষে উদ্যোক্তারা এই আয়োজন সফল করতে যারা সহযোগিতা করেছেন, তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
