তালডাংরা এক নম্বর মন্ডলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির।
সাধন মন্ডল বাঁকুড়া:-তালডাংরা এক নম্বর মন্ডলের উদ্যোগে ভ্যেন্ডা জুনিয়র হাইস্কুলে আজ একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল ।শিবিরে আটজন মহিলা সহ মোট ৫৫ জন স্বেচ্ছায় রক্ত দান করেন। রক্তদান কর্মসূচি উদ্যোক্তা এক নম্বর মন্ডলের সহ-সভাপতি জয়ন্ত বর্ধন। তিনি বলেন জেলার ব্লাড ব্যাংকে রক্তের চাহিদার ঘাটতি মেটাতে আমাদের এই উদ্যোগ সকলের সার্বিক সহযোগিতায় রক্তদান শিবিরটি সফল হয়েছে রক্তগুলি সংগ্রহ করেছেন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংক। জীবনে এই প্রথম রক্ত দান করে তার আনন্দ ভাগ করে নিলেন জয়দেব মাঝি তিনি বলেন আগে রক্তদান সম্পর্কে একটা ভয় ছিল আজ রক্তদান করে দেখলাম ভয় নয় ভরসা রয়েছে। রক্ত দান করে যে কি আনন্দ পাওয়া যায় সেটা আমি আজ মর্মে মর্মে উপলব্ধি করলাম। উদ্যোক্তাদের অনেক কৃতজ্ঞতা জানাই।
