এবার রথযাত্রায় সরকারি সাহায্য।
সাধন মন্ডল বাঁকুড়া:– নবান্ন থেকে ভার্চুয়াল মাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রথযাত্রা কমিটি নিয়ে সমন্বয় বৈঠকের সূচনা করেন। এই সূচনা লগ্নে বাঁকুড়া জেলা তথ্য সংস্কৃতি দপ্তরে পক্ষ থেকে বাঁকুড়া জেলার ছটি রথযাত্রা কমিটির হাতে প্রতীকি ভাবে ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হল। কমিটিগুলির হাতে চেক তুলে দেন জেলা শাসক ও জেলা আরক্ষাধ্যক্ষ।
যে ছয়টি রথযাত্রা কমিটির হাতে চেক তুলে দেওয়া হল সেগুলি হল রাজ দরবার রথযাত্রার উৎসব কমিটি বিষ্ণুপুর, ব্যাপারী হাট বড় রথ কমিটি বাঁকুড়া, শ্যামসুন্দর রথ কমিটি বাঁকুড়া, মাধবগঞ্জ ১১পাড়া উৎসব কমিটি বিষ্ণুপুর ,কৃষ্ণগঞ্জ আটপাড়া উৎসব কমিটি বিষ্ণুপুর, রামপুর বড় মন্ডল দেবোত্তর এস্টেট পাত্রসায়ের।
