সঞ্জয় হালদার,
বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে, রানিবাঁধ থানার ব্যবস্থাপনায়, দুর্গাপুর আই কিউ চক্ষু হসপিটালে সহযোগিতায়, একটি চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। এই চক্ষু পরীক্ষা শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের ক্যাবিনেট মন্ত্রী মাননীয় শ্রী ক্ষুদিরাম টুডু মহাশয়, এবং এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, S.D.P.O মহাশয় ও রানিবাঁধের BDO মহাশয়া।এই চক্ষু পরীক্ষা শিবিরে প্রায় তিনশতাধিক গ্রামবাসী পুরুষ ও মহিলাসহ, পুলিশ পার্সোনাল অংশগ্রহণ করেন।এদের মধ্যে 98 জন পুরুষ/মহিলা কে চক্ষু অপারেশনের জন্য চিহ্নিত করা হয়েছে,
এনাদের কে প্রশাসনের সহযোগিতায় সম্পূর্ন বিনা মূল্যে চক্ষু অপারেশন করা হবে ‘
