মেমারিতে জাল লটারি চক্র!!! প্রায় ৩ লক্ষ টাকার জাল লটারি সহ গ্রেপ্তার ৩
আনোয়ার আলি আনসারী, মেমারি ২৬ জুন ২০২৬
প্রতিদিন লটারি কেটে আপনি রাতারাতি লাখপতি থেকে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখেন। কিন্তু কখনো ভেবে দেখেছেন যে লটারি আপনি কিনছেন সেটা আসল না নকল? সাবধান এবার থেকে লটারির টিকিট কেনার আগে যাচাই করে নেবেন। কারণ মেমারি শহরেই রয়েছে জাল লটারির কারবারি। এমনই এক ভুয়ো লটারি বিক্রির অভিযোগে বড়সড় সাফল্য পেল মেমারি থানার পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে মেমারি বামুনপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভুয়ো লটারি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে অভিযুক্তরা বিভিন্ন নাম ব্যবহার করে নকল বা ভুয়ো লটারি বিক্রির ব্যবসা চালিয়ে আসছিল। অভিযোগ পাওয়ার পর মেমারি থানার পুলিশ এলাকায় বৃহস্পতিবার রাতে হানা দিয়ে তল্লাশি চালায়। প্রথমে তিনজনকে আটক করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের সময় তাঁদের বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ে। পরবর্তীতে লিখিত অভিযোগের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ধৃতদের নাম সুজয় মিত্র (৪৬), বাড়ি মেমারি বিষ্ণুপুর; সন্তু দাস (৩০), বাড়ি মেমারির বিষ্ণুপুর; এবং নীতিশ তেওয়ারি (৪৬), বাড়ি মেমারির সোমেশ্বরতলা এলাকায়।
পুলিশের দাবি, ধৃতদের কাছ থেকে তিন লক্ষ টাকারও বেশি মূল্যের ৫০০০ পিস ‘কুইল ডায়মন্ড লটারি’, নগদ ১৩,৫০০ টাকা, একটি এইচপি (HP) ল্যাপটপ, ৫টি মোবাইল ফোন ও অন্যান্য সামগ্রী।
শুক্রবার দুপুরে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়
ঘটনার তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ। এই ভুয়ো লটারি চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না এবং এর পেছনে বৃহত্তর কোনও চক্র সক্রিয় রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের এই অভিযানে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
