ভোটের পর ‘নিখোঁজ’ বিধায়ক! বসিরহাটে সুরজিৎ মিত্রের বিরুদ্ধে পোস্টার ঘিরে তুমুল চাঞ্চল্য
বসিরহাট : বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়ক সুরজিৎ মিত্র ওরফে বাদলের বিরুদ্ধে এবার প্রকাশ্যে পড়ল ‘নিখোঁজ’ পোস্টার। রবিবার রাত থেকে বসিরহাট ১ নম্বর ব্লকের গাছা এলাকায় বিধায়কের ছবি সহ একাধিক পোস্টার ঘিরে রাজনৈতিক চাঞ্চল্য ছড়ায়। রাতের মধ্যেই পোস্টারের ছবি বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। বিষয়টি নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।
পোস্টারে বড় অক্ষরে লেখা রয়েছে, “ভোটের পর থেকে নিখোঁজ বসিরহাট দক্ষিণের বিধায়ক সুরজিৎ মিত্র (বাদল)”। পাশাপাশি এলাকাবাসীর অভিযোগ, নির্বাচনের আগে বিধায়ক নানা প্রতিশ্রুতি দিলেও ভোট মিটতেই আর এলাকায় দেখা মেলেনি তার। সেই ক্ষোভ থেকেই এই পোস্টার পড়েছে বলে রাজনৈতিক মহলের একাংশের অনুমান। তবে এই পোস্টার কারা লাগিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। কোনও ব্যক্তি বা সংগঠনের নাম পোস্টারে উল্লেখ নেই। ফলে এর নেপথ্যে কে বা কারা রয়েছে, তা নিয়ে জল্পনা তুঙ্গে। এই পোস্টারকে কেন্দ্র করে ইতিমধ্যেই বসিরহাট দক্ষিণের রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। বিষয়টি নিয়ে বসিরহাট দক্ষিণের বিজেপি নেতা ডাঃ শৌর্য্য ব্যানার্জি বলেন, “………”।
