বাঁকুড়া জেলা মহিলা পতঞ্জলি যোগ সমিতির উদ্যোগে গড় রায়পুর উচ্চ বালিকা বিদ্যালয়ে যোগ শিবির।
শুভদীপ মন্ডল বাঁকুড়া:–২১শে জুন আন্তর্জাতিক যোগ দিবসের ১২ তম বর্ষপূর্তি অনুষ্ঠান।। ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যোগ দিবস হিসেবে একুশে জুন কে ঘোষণা করেন এবং তারপর থেকেই মূলত তারই উদ্যোগে সারা বিশ্বের ১৭৭ টি দেশে এই দিনটি যোগ দিবস হিসাবে যথাযোগ্য মর্যাদায় পালিত হইয়া আসছে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। এই দিনটিকে ধরে রাখতে তিনি এবার পশ্চিমবঙ্গের কলকাতায় রেড রোডের বর্ণাঢ্য যোগ শিবিরে হাজির হয়েছেন। অন্যদিকে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে ৬০ টি যোগ শিবিরপরিচালনা করলেন বাঁকুড়া জেলা মহিলা পতঞ্জলি যোগ সমিতি বলে জানালেন যোগ শিক্ষিকা শ্যামলী বিশ্বাস। মহিলা পতঞ্জলি যোগ সমিতির অন্যতম যোগ শিবিরিটি অনুষ্ঠিত হলো জঙ্গলমহলের গড় রায়পুর উচ্চ বালিকা বিদ্যালয়ে। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মহিলা পতঞ্জলি যোগ সমিতির যোগ শিক্ষিকা শ্যামলী বিশ্বাস , যোগশিক্ষক গৌতম বিশ্বাস ,শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক পরিক্ষীত কামিল্যা, সাধন কুমার মন্ডল, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পাপিয়া চ্যাটার্জী, পতঞ্জলি যোগ সমিতির বয়জ্যৈষ্ঠ সদস্য নন্দলাল রজক, মদন সাহু, বিশিষ্ট যোগ শিক্ষক হাবলু নামাতা, শানু সর্দার, পূর্ণেন্দু মহাপাত্র প্রমুখ। এদিনের এই শিবিরে পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। শিবির শেষে সকলের জন্য ছোলা মুগ ও গুড়ের ব্যবস্থা ছিল।
