পিছিয়ে পড়া মানুষদের পাশে আগন্তুক।
সৌমী মন্ডল, বাঁকুড়া:—সামাজিক ক্ষেত্রে পিছিয়ে পড়া মানুষজনদের পাশে রয়েছে ‘আগন্তুক’, সন্তোষপুর। শুধু সামাজিক কাজ নয়, সাংস্কৃতিক ক্ষেত্রেও তাদের লাগাতার উদ্যোগ সংস্কৃতিপ্রেমীদের কাছে আগ্রহের কারণ হয়ে দাঁড়িয়েছে। কত্থক নৃত্যশিল্পকে বাঁচিয়ে রাখতে তাদের উদ্যোগ বারবার দেখা গিয়েছে। সম্প্রতি নতুন প্রতিভাদের তুলে আনতে তঁাদের প্রয়াস ‘সাধ্যী-২’। সংস্থার ক্রিয়েটিভ ডিরেক্টর সায়নী চাওড়া ও ক্রিয়েটিভ প্রধান টুসি নস্করের নেতৃত্বে ১৭ জুলাই কলকাতার জ্ঞানমঞ্চে এক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কত্থক নৃতে্যর প্রায় ১০০ নতুন প্রতিভা। সেখানে সায়নী চাওড়ায় একক নৃতে্যর পাশাপাশি নজর কেড়েছে টুসি নস্করের সোলো পারফরম্যান্স। এছাড়াও লাইভ মিউজিকে কত্থক নৃতে্যর নতুন প্রতিভারা নিজেদের তুলে ধরার সুযোগ পান। লাইভ মিউজিকে সঙ্গতে ছিলেন বিশিষ্ট তবলাবাদক সুবীর ঠাকুর, সরোদে সুনন্দ মুখোপাধ্যায় ও কণ্ঠে জয়দ্বীপ সিনহা। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনা করেন বৃতি দলুই। সন্তোষপুর আগন্তুকের সম্পাদক অরিজিৎ মুখোপাধ্যায় বলেন, ‘‘নতুন শিল্পীদের সংস্কৃতির মঞ্চের সামনে তুলে আনার লাগাতার প্রয়াস রয়েছে এই সংস্থার। আর সে কাজ নিরলসভাবে করে চলেছেন সংস্থার ক্রিয়েটিভ ডিরেক্টর সায়নী চাওড়া ও ক্রিয়েটিভ প্রধান টুসি নস্কর।’’
