ন্যাশনাল স্পোর্টস ডে তে অনলাইন ও অফলাইন কম্বো যোগাসনের কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা
শনিবার অফলাইন পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার অনুষ্ঠিত হলো অনাথ বন্ধু সমিতির সভাকক্ষে।
উদ্যোগে এবং পরিচালনায় জেনিথ উইমেন্স ইয়োগা এমপাওয়ারমেন্ট ফোরাম।
এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তপতী ভট্টাচার্য,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,লুতুব আলী – বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক প্রেমী মানুষ।
পাশাপাশি উপস্থিত ছিলেন, জেনিথ ওমেন্স ইয়োগা এম্পাওয়ারমেন্ট ফোরামের চিফ কুসুম ভট্টাচার্য , সভাপতি সুষমা নন্দী, সম্পাদক রিম্পা মন্ডল কাঁড়ার সহ সংগঠনের অন্যান্য বিশিষ্ট পদাধিকারী এবং সদস্যরা।
এই পুরো প্রতিযোগিতা টি সারা রাজ্যের বিভিন্ন জেলার বিচারক তনুশ্রী জানা ঋষিতা পাল, টিনা চ্যাটার্জি, মৈত্রী আওন, তনুশ্রী জানা, রিম্পা কাড়ার, মনজুলা ব্যানার্জি, অপর্ণা আদক ঘোষ, সরস্বতী বিশ্বাস, শম্পা ভৌমিক, সুষমা নন্দী, বৈশাখী খা,যিশা কাঁড়ার, মিঠু পাখিরার মাধ্যমে।
ইজি স্কোরিং যারা করেছেন ময়ূরাক্ষী পাখিরা এবং ময়ূখী পাখিরা । এই ইসি স্কোরিং এ যিনি এপপ্স তৈরি করেছেন প্রবাসী বাঙালি বিক্রমজিত।
এই বিষয়ে ওমেন্স ফোরামের সভাপতি সুষমা নন্দী জানান, নারী শক্তির দ্বারা পরিচালিত এই সংগঠন আগামী দিনে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করতে চলেছে এবং যোগাসনকে দেশের এক বিশেষ জায়গায় নিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করছে। তিনি আরো বলেন এই প্রতিযোগিতায় ছেলেমেয়ে উভয় বিভাগে অংশগ্রহণ করে । প্রত্যেক সকল প্রতিযোগীকে শংসাপত্র এবং ট্রফি তুলে দেওয়া হয়।। সারা রাজ্য থেকে ৫০০ প্রতিযোগী অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়। সুদূর আসাম থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সফলতা অর্জন করেছে।
