দীর্ঘ ৬০ কিলোমিটার পায়ে হেঁটে কাটোয়া থেকে বর্ধমান শহরে বাবা বর্ধমানেশ্বর এর মাথায় জল ঢালেন পুন্যার্থীরা।
তাদের সেবাই নিয়োজিত ভাতারের কৃষ্ণা টিস্যু পেপার মিলের সদস্যরা।
পূর্ব বর্ধমান জেলার ভাতারের নর্যা এলাকায় রয়েছে কৃষ্ণা টিস্যু পেপার মিল।
সারা বছর নানান সমাজসেবামূলক কাজে যুক্ত থাকেন সমস্ত কর্মীরা।
বিনা বেয়ে চক্ষু পরীক্ষা শিবির, বৃক্ষরোপণ সহ নানান সবার সেবা মূলক কাজ করে এই পেপার মিল।
পাশাপাশি দীর্ঘ 8 থেকে 9 বছর এই পুন্যার্থীদের নানান সেবা করে আসছেন এই পেপার মিল।
এবছর ব্যবস্থা রাখা হয়েছে পানীয় জল, লাড্ডু, কোল্ড ড্রিংস, চা, কফি সহ না না ড্রাই ফুড ।
এছাড়াও বিনা ব্যয়ে চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছিল।
পাশাপাশি আয়োজন করা হয়েছিল পুন্যার্থীরা বিশ্রাম করার জন্য বিশ্রামাগার।
কারখানার ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় কুমার ভাদুড়ি জানান,
আমরা সারা বছর নানান সমাজসেবা মূলক কাজ করে থাকি পাশাপাশি প্রতিবছর এই পুন্যার্থীদের সেবা করে থাকি।
কারখানার শহর এলাকার সমস্ত মানুষ আমাদেরকে দারুন ভাবে সাহায্য করেন।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।
