দক্ষিণবঙ্গ উৎকল ব্রাহ্মণ কল্যাণ সমিতি উদ্যোগে তালডাংরার বিধায়ককে সংবর্ধনা।
শুভদীপ মণ্ডল বিশাখা বাঁকুড়া:-
দক্ষিণবঙ্গ উৎকল ব্রাহ্মণ কল্যাণ সমিতি, র সিমলাপাল ব্লক শাখার উদ্যোগে আজ মঙ্গলবার ২৬শে মে সিমলাপাল মদন মোহন হাই স্কুলের সভাকক্ষে তালডাংরা বিধানসভার নির্বাচিত বিধায়ক সৌভিক পাত্রকে সংবর্ধনা জানানো হলো। এ দিনেরএই অনুষ্ঠানে সিমলাপাল ব্লকের বহু উৎকল সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন। সিমলাপাল, লক্ষ্মীসাগর, বিক্রমপুর, দুবরাজপুর, মণ্ডলগ্রাম, মাচাতোড়া ও পার্শ্বলা এই সাতটি গ্রাম পঞ্চায়েতের উৎকল ব্রাহ্মণ কল্যাণ সমিতির পক্ষ থেকে আলাদা আলাদা ভাবে ফুল ও মালা দিয়ে বিধায়ককে বরণ করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে মানপত্র তুলে দেওয়া হয় বিধায়কের হাতে। সংবর্ধনা অনুষ্ঠানে বিধায়ক সৌভিক পাত্র বলেন সমাজ গঠনে সুস্থ ও সংস্কৃতি চিন্তায় মানুষের কল্যাণে আমি সবসময় সাথে ওর পাশে আছি। আমাদের এই সংগঠনে মা ও বোনেরা এবং যুব সম্প্রদায় যাতে সমাজ গঠনের কাজে অগ্রণী ভূমিকা নেন সেই দিকটি আমাদের সকলের দেখতে হবে। আমার এই জয়ের পিছনেআমাদের উৎপল ব্রাহ্মণদের ভূমিকা ছিল অন্যতম । আমি কৃতজ্ঞ।এদিনের অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির সম্পাদক তারাপদ মহাপাত্র, বাঁকুড়া জেলা শাখার সম্পাদক স্বদেশরঞ্জন পাত্র, সিমলাপাল মদনমোহন হাই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক তাপসকুমার সিংহমহাপাত্র, বিশিষ্ট শিক্ষক ও রাইপুর ব্লক কমিটির সম্পাদক সুব্রত মিশ্র, মলয় দাস চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সিমলাপাল ব্লক শাখার সম্পাদক অজিতকুমার দাশ, সভাপতিত্ব করেন সিমলাপাল ব্লক শাখার সভাপতি অবসরপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষক সমাজসেবী তুষারকান্তি ষন্নিগ্রহী।
