ডিজিটাল প্রদীপ প্রজ্বলন থেকে শিশুদের জন্য বিশেষ ভোজ, দীপাবলিতে গার্ডেন ক্যাফের উদ্যোগ
কলকাতা, ৩০ অক্টোবর ২০২৬: দীপাবলির বিশেষ উপলক্ষে গার্ডেন ক্যাফের সমস্ত আউটলেট সেজে উঠবে উৎসবের রঙে। মনোমুগ্ধকর সাজসজ্জা, ছবি তোলার জন্য বিশেষ ব্যবস্থা এবং সীমিত সময়ের জন্য আকর্ষণীয় বিশেষ কম্বো অফারের মাধ্যমে ক্যাফে তার অতিথিদের পরিবার ও বন্ধুদের সঙ্গে স্বাদ, আনন্দ এবং স্মরণীয় মুহূর্ত উপভোগ করার আমন্ত্রণ জানাচ্ছে। তবে এই উৎসবের আনন্দ শুধু ক্যাফের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। গার্ডেন ক্যাফের উদ্যোগে আন্ডারপ্রিভিলেজড শিশুদের জন্য একটি বিশেষ দীপাবলি ভোজের আয়োজন করা হবে, যাতে উৎসবের আনন্দ ও ভালোবাসার ছোঁয়া তাদের কাছেও পৌঁছে যায়।
এই সময় অতিথিরা উপভোগ করতে পারবেন গার্ডেন ক্যাফের জনপ্রিয় সব পদ। দোসা, ইডলি, বড়া এবং দক্ষিণ ভারতীয় রান্নার আরও নানা পছন্দের পদ পরিবেশন করা হবে উৎসবের আবহে। সুস্বাদু খাবার ও মনোরম সাজসজ্জার মাঝে প্রিয়জনদের সঙ্গে দীপাবলির বিশেষ মুহূর্তগুলো আরও স্মরণীয় করে তোলার সুযোগ পাবেন অতিথিরা।
প্রদীপ প্রজ্বালনের সুন্দর ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরতে গার্ডেন ক্যাফের আলিপুর আউটলেটে থাকছে এক বিশেষ ডিজিটাল প্রদীপ প্রজ্বালনের অভিজ্ঞতা। এই উদ্যোগের মাধ্যমে অতিথিরা দীপাবলির ঐতিহ্যবাহী উদযাপনের অংশ হতে পারবেন। আলো, আশা এবং নতুন শুরুর প্রতীক হয়ে উঠবে এই বিশেষ আয়োজন।
উৎসবের আনন্দে মিষ্টির ছোঁয়া যোগ করতে গার্ডেন ক্যাফের নিউটাউন আউটলেট নিয়ে আসছে বেকারির কিছু বিশেষ পদের সম্ভার। এই পদগুলি শুধুমাত্র নিউটাউন আউটলেটেই পাওয়া যাবে। তালিকায় রয়েছে কফি বিন, টোস্টেড মিল্ক অ্যান্ড ডালসে ব্রাউনি, বিস্কফ চিজকেক এবং নিউ ইয়র্ক স্টাইল ব্লুবেরি চিজকেক।
দীপাবলির এই বিশেষ আয়োজন প্রসঙ্গে গার্ডেন ক্যাফের প্রতিষ্ঠাতা সন্দীপ নওলাখা বলেন,
“আমাদের কাছে দীপাবলি শুধুমাত্র উদযাপনের উৎসব নয়, বরং নিজেদের আনন্দ অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ারও একটি বিশেষ উপলক্ষ। আমাদের বিশেষ আয়োজনের মাধ্যমে আমরা চাই, অতিথিরা যেমন সুস্বাদু খাবারের স্বাদ উপভোগ করবেন, তেমনই প্রিয়জনদের সঙ্গে সুন্দর কিছু স্মৃতি তৈরি করবেন। আমরা বিশ্বাস করি, উৎসবের আনন্দ তখনই আরও বেড়ে ওঠে, যখন তা অন্যদের সঙ্গেও ভাগ করে নেওয়া যায়। আন্ডারপ্রিভিলেজড শিশুদের জন্য বিশেষ ভোজের আয়োজন সেই ভাবনা থেকেই নেওয়া আমাদের একটি ছোট্ট উদ্যোগ। আমরা চাই, আমাদের ক্যাফের গণ্ডি পেরিয়ে দীপাবলির আনন্দ ও উষ্ণতা তাদের কাছেও পৌঁছে যাক।”
সুস্বাদু খাবার, বিশেষ উৎসবের আয়োজন এবং আনন্দ ভাগ করে নেওয়ার উদ্যোগের মধ্য দিয়ে গার্ডেন ক্যাফে এবারের দীপাবলিকে স্বাদ, সম্প্রীতি ও উদারতার এক স্মরণীয় উৎসবে পরিণত করতে প্রস্তুত।
…………………………………………………………………………………………………………………..
