ডাবর রিয়েল নতুন দীপাবলি ক্যাম্পেইন ‘রিয়েল বন্ডস উইথ রিয়েল গ্রিটিংস’ উন্মোচন করল
কলকাতা, ২৯ অক্টোবর, ২০২৬: আলোর উৎসব দীপাবলির আনন্দকে আরও বিশেষ করে তুলতে ডাবর ইন্ডিয়া লিমিটেডের ভারতের অন্যতম শীর্ষস্থানীয় ফ্রুট জুস ও নেক্টার ব্র্যান্ড ডাবর রিয়েল নিয়ে এল তাদের নতুন উৎসবভিত্তিক প্রচারাভিযান ‘রিয়েল বন্ডস উইথ রিয়েল গ্রিটিংস’। বন্ধুত্ব, একাত্মতা, সম্পর্কের উষ্ণতা এবং প্রিয়জনদের সঙ্গে বিশেষ মুহূর্ত ও উপহার ভাগ করে নেওয়ার আনন্দকে তুলে ধরেছে এই প্রচারাভিযান। শুভেচ্ছার পাশাপাশি ফলের পুষ্টিগুণের বার্তা পৌঁছে দেওয়ার মাধ্যমে এই উদ্যোগ দীপাবলির আনন্দকে আরও অর্থবহ করে তুলেছে। একই সঙ্গে এটি স্বাস্থ্য ও খুশির প্রসারে ব্র্যান্ডের অঙ্গীকারকেও তুলে ধরে।
উৎসবের মূল ভাবনাকে কেন্দ্র করে তৈরি এই প্রচারাভিযান তুলে ধরেছে কীভাবে দীপাবলি প্রিয়জনদের আরও কাছাকাছি নিয়ে আসে এবং একসঙ্গে কাটানো মুহূর্তগুলি স্মরণীয় হয়ে ওঠে। নতুন ফিল্মের মাধ্যমে ‘রিয়েল’ উৎসবের উদযাপন ও ফলের গুণাগুণের সঙ্গে তার সম্পর্ককে আরও দৃঢ় করেছে, পাশাপাশি উৎসবের আনন্দকে দেখিয়েছে এক নতুন দৃষ্টিভঙ্গিতে।
টার্ক মার্কেটিং কনসালট্যান্টস-এর পরিকল্পনায় নির্মিত এই চলচ্চিত্রে বন্ধুত্ব, একসঙ্গে থাকার আনন্দ এবং ছোট ছোট আন্তরিক উদ্যোগের মধ্য দিয়ে দীপাবলির প্রকৃত চেতনাকে তুলে ধরা হয়েছে। বিজ্ঞাপনচিত্রের শুরুতে দেখা যায়, বিভিন্ন পরিবার দীপাবলির প্রস্তুতিতে ব্যস্ত। এমন সময় একদল শিশু তাদের এক বন্ধুর বাড়িতে যাওয়ার পরিকল্পনা করে, যে বাড়ির বাইরে বেরোতে পারে না। বন্ধুটি যাতে উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে শিশুরা একজোট হয়ে তার সঙ্গে দীপাবলি উদযাপনের উদ্যোগ নেয়। কাগজের বাজি, বেলুন এবং একটি বিশেষ রিয়েল গ্রিটিংস প্যাকের মাধ্যমে তারা বন্ধুর বাড়িতেই তৈরি করে উৎসবের আনন্দময় পরিবেশ। এই আন্তরিক উদ্যোগের মধ্য দিয়ে বিজ্ঞাপনচিত্রটি সহমর্মিতা, অন্তর্ভুক্তি এবং অন্যের প্রয়োজনের প্রতি সংবেদনশীল থাকার গুরুত্ব তুলে ধরে। এটি মনে করিয়ে দেয়, ছোট ছোট ভালো কাজও অন্যের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। পাশাপাশি, দীপাবলির প্রকৃত আনন্দ যে একে অপরের সঙ্গে খুশি ভাগ করে নেওয়ার মধ্যে এবং কাউকে উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না রাখার মধ্যেই নিহিত, সেই বার্তাও পৌঁছে দেয়।
প্রচারাভিযান সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ময়ঙ্ক কুমার, ডিরেক্টর মার্কেটিং, ডাবর ইন্ডিয়া লিমিটেড বলেন, “দীপাবলি হল সম্পর্ক, একসঙ্গে থাকার আনন্দ এবং জীবনের ছোট ছোট সুখের মুহূর্তগুলিকে উদযাপন করার উৎসব। আমাদের নতুন প্রচারাভিযানের বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে আমরা সেই উষ্ণতা ও আনন্দকে তুলে ধরতে চেয়েছি, যা ভারতের প্রতিটি পরিবারের কাছে এই উৎসবকে বিশেষ করে তোলে। রিয়েল-এ আমরা বিশ্বাস করি, প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নেওয়া মুহূর্তগুলিই উৎসবের সেরা স্মৃতি হয়ে থাকে। এই দীপাবলিতে আমাদের ক্রেতাদের সঙ্গে একাত্মতার এই সুন্দর চেতনাকে উদযাপন করতে পেরে আমরা আনন্দিত।“
মনীষা প্রশার, জিএম মার্কেটিং – ফুডস, ডাবর ইন্ডিয়া লিমিটেড, বলেন “সারাদেশের পরিবারগুলোর আনন্দময় মুহূর্তের এক বিশ্বস্ত অংশ হয়ে আছে ‘রিয়েল’। আমাদের নতুন দিওয়ালি ফিল্মটি এই আবেগঘন সংযোগকে আরও দৃঢ় করে এবং সেইসব ঐতিহ্য ও সম্পর্ককে উদযাপন করে যা এই উৎসবের মরসুমকে স্মরণীয় করে তোলে। এই ক্যাম্পেইনের মাধ্যমে, আমরা গ্রাহকদের সাথে একটি অর্থবহ সম্পর্ক স্থাপন করতে চাই এবং প্রিয়জনদের সাথে দীপাবলি উদযাপন ও নতুন স্মৃতি তৈরির মুহূর্তে ‘রিয়েল’-কে তাদের আনন্দের অংশ করে তুলতে চাই।”
এই উৎসবভিত্তিক উদ্যোগের মাধ্যমে ডাবর রিয়েল ক্রেতাদের সঙ্গে তার সম্পর্ককে আরও দৃঢ় করে চলেছে। জীবনের বিশেষ মুহূর্ত, পারস্পরিক সম্পর্ক এবং প্রতিদিনের ছোট ছোট আনন্দকে উদযাপন করার মধ্য দিয়েই ব্র্যান্ডটি তার এই সংযোগকে আরও অর্থবহ করে তুলছে।
ক্যাম্পেইন লিঙ্ক: https://youtu.be/j5CUNHbwg3Q
