ট্যালেন্ট সার্চ পরীক্ষায় রাজ্যের দ্বিতীয় হয়ে সকলকে চমকে দিল ভাতারের শিকোত্তর গ্রামের আংশিক কোনার।
তার বাবা জানান আমার ছেলে এ যাবৎ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কুড়িটার বেশি সাফল্য অর্জন করেছে।
পূর্ব বর্ধমান জেলার ভাতারের শিক্ষকের গ্রামের চতুর্থ শ্রেণীর ছাত্র আংশীক কোনার ট্যালেন্ট সার্চ পরীক্ষায় রাজ্যের দ্বিতীয় স্থান অধিকার করল।
ভাতারের মুখ উজ্জ্বল করলো ওই ছাত্র।
উল্লেখ্য গতবছর সে ভিন দেশ থেকে ক্যারাটের ব্লাক বেল্টের প্রতিযোগিতায় স্বর্ণপদক এনেছিল।
শুধু তাই নয় আঁকাতেও সে দারুন সাফল্য অর্জন করেছে। পুরস্কার এনেছে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে।
কলকাতার কলেজ স্ট্রিটে আনুষ্ঠানিকভাবে আংশিক কর্নার কে পুরস্কার তুলে দেয়।
পুরস্কার তুলে দেন পাটিগণিতের রচিয়তা প্রনবেশ জানা ও শৈবাল চ্যাটার্জি।
মানপত্র, ট্রফি সহ আর্থিক পুরস্কার দেয়া হয়।
বলগোনায় তার স্কুল থেকেও তাকে সম্বর্ধনা জানানো হয়।
তার এই সফলতায় খুশি এলাকার সকলে।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।
