এক অভিনব সেল ভাতারের আলিনগরে, কিনতে ভিড় এলাকার বহু মানুষের।
বৃহস্পতিবার তিনটের সময় স্থানীয় এক ব্যক্তি জানান, চৈত্র সেলের থেকে অনেক লাভ।
আপনারা সকলে চৈত্র সেলের ছেলের কথা শুনেছেন ও দেখেছেন।
সেখানে জামা কাপড়ের সেল দেওয়া হয়।
কিন্তু আষাঢ় মাসে যে সেল হয় তাই এলাকার মানুষ দেখলেন।
এ সেল যে সে সেল নয়।
বাঙালির সবথেকে প্রিয় জিনিসের সেল।
বাঙালি খুশি মাছে ভাতে।
আর মাছের সেল চলল ভাতারের আলিনগরে।
দু কিলো করে রুই, কাতলা, মৃগেল মাছ মাত্র ১৫০ টাকা কেজি দরে বিক্রি হলো দেদার।
এলাকার মানুষ জানান এই দুই থেকে আড়াই কিলো সাইজের মাছ বাজারে আড়াইশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তা সে দেশী হোক বা চালানি মাছ হোক।
এত সস্তায় মাছ পাব ভাবতেও পারেনি।
আলিনগরের এই অভিনব সেলে বিভিন্ন গ্রাম থেকে মানুষ দেদার মাছ কিনল আজ।
খুশি এলাকার মানুষ।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।
