আগরপাড়া, গাঙ্গুলি পাড়ায় রথ প্রদর্শনী ও প্রতিযোগিতা
দীপঙ্কর সমাদ্দার: মহাসমারোহে গাঙ্গুলী পাড়া, আগরপাড়া, কলকাতা ১০৯ এ অনুষ্ঠিত হলো রথ প্রদর্শনী ও প্রতিযোগিতা। পাড়ার অধিবাসীদের উৎসাহে আয়োজিত হলো এই অনুষ্ঠান। প্রাকৃতিক দুর্যোগ কে উপেক্ষা করেও প্রায় ৩০ টির মত রথ দুর্গা মণ্ডপে উপস্থিত হয়েছিল।। এলাকার ছোট ছোট বাচ্চারা সারাদিন ধরে বিপুল উৎসাহে রথ সাজিয়ে তাদের রথ পাড়ার বিভিন্ন রাস্তা দিয়ে টানতে টানতে দুর্গাপূজা মন্ডপে উপস্থিত করেছিল। সে দৃশ্য ছিল দেখার মত। উদ্যোক্তারা জানালেন এই বছর এই প্রথম এই ধরনের চিন্তাধারা ও অনুষ্ঠানের আয়োজন করলাম তবে যেভাবে বিপুল পরিমাণে সাড়া পাওয়া গেল তা আগামী বছর এর থেকেও বড় অনুষ্ঠান করার ইচ্ছে রইল। প্রত্যেক উপস্থিত মানুষকে পাঁপড় ভাজা খাওয়ানো হয়। প্রথম দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার ছাড়াও প্রত্যেক রথ কে সুসজ্জিত হয়ে উপস্থিত হবার জন্য উৎসাহিত করে পুরস্কৃত করা হয়। প্রত্যেকটা বাচ্চার মধ্যে বিপুল উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা গেল। উদ্যোক্তারা জানালেন এই মোবাইলের যুগে এ প্রজন্মে শিশুরা আমাদের আদি ধর্মীয়ঐতিহ্যগুলোকে ভুলে যাচ্ছে তাই এই সব অনুষ্ঠানের মাধ্যমে আমাদের আদি ঐতিহ্য গুলোকে ধরে রাখতে এই অনুষ্ঠানের আয়োজন। উদ্যোক্তারা এও জানালেন আগরপাড়া গাঙ্গুলী পাড়ায় যে কোন অনুষ্ঠানে পাড়ার সর্বস্তরের মানুষেরা অংশগ্রহণ করেন। এক কথায় সমগ্র অনুষ্ঠান অতীব চমকপ্রদ।
