অভাবকে জয় করে উচ্চমাধ্যমিকে সফল বাঁকুড়ার সুজিত মন্ডল।
সাধন মন্ডল বাঁকুড়া:–জঙ্গলমহলের রাইপুর ব্লকের প্রত্যন্ত এলাকা মুড়ামৌলি গ্রামের রবীন্দ্রনাথ মন্ডল এর ছেলে সুজিত মন্ডল একটি প্রত্যন্ত গ্রামের অভাবী সংসারের ছেলে। গ্রামে তাদের টিনের চালা কাঁচা বাড়ি রয়েছে। অভাব-অনটনের কারণে পৈতৃক ভিটেতে থাকতে না পেরে হলুদকানালী গ্রামে মামার বাড়িতে থেকে হলুদ কানালি উচ্চ বিদ্যালয় থেকে ৬১৮ নাম্বার নিয়ে মাধ্যমিক পাস করে। সুজিতের বাবা রবীন্দ্রনাথ মন্ডল কলকাতার একটি কোম্পানির নাইট গার্ডের কাজ করেন মা আত্মীয়ের বাড়িতে রান্নার কাজ করে জীবিকা নির্বাহ করেন সুজিত মাধ্যমিকে ভালো ফল করার জন্য মামাবাড়ি সহ এলাকার বিশিষ্ট সমাজসেবী সার্বিক সহযোগিতায় এবং বঙ্গীয় সাহা সমিতি কলকাতার শুভানুধ্যায়ীদের সার্বিক সহযোগিতায় বাঁকুড়া শহরে বঙ্গ বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক এ বিজ্ঞান বিভাগ নিয়ে ভর্তি হয়, এবং তার স্বপ্ন ডাক্তার হওয়ার। সেই স্বপ্নকে পূরণ করতে এলাকার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও তার আত্মীয়-স্বজন, পরিচিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ তাকে বিভিন্নভাবে সহযোগিতা করে মেস বাড়িতে রেখে পড়াশোনা চালিয়ে যাওয়ার যোগান দিয়েছেন। সুজিত এবারের উচ্চমাধ্যমিকে ৪৩২ নাম্বার পেয়ে তাদের মান রেখেছেন, সাথে যেহেতু তার টার্গেট ডাক্তার হওয়ার সেজন্য নিট পরীক্ষার প্রতি বিশেষ জোর দিয়েছিল ।এবারের নিট পরীক্ষায় তার র্যাঙ্ক হয়েছিল ৬১১ কিন্তু দুর্ভাগ্য ওই পরীক্ষাটি বাতিল হয়ে যায়। আবার নতুনভাবে পরীক্ষা হবে এখন সেই পরীক্ষার প্রস্তুতি চলছে। সুজিতের উচ্চ মাধ্যমিক পাশের পর উচ্চশিক্ষার ক্ষেত্রে অভাব বড় বাধা। সেজন্য তার মা তাপসী মন্ডল ও বাবা রবীন্দ্রনাথ মন্ডল এর আবেদন যদি কোন স্বেচ্ছাসেবী সংস্থা বা সহৃদয় ব্যক্তি তাদের একমাত্রছেলের পড়াশোনায় সাহায্য করেন এবং তার স্বপ্নকে সফল করতে সাহায্য করেন তাহলে তারা কৃতজ্ঞ থাকবেন। তার পড়াশোনার উচ্চ শিক্ষাক্ষেত্রে বড় বাধা অভাব। আর্থিক অনটনের মধ্য দিয়ে চলছে তাদের সংসার। এখানে উল্লেখ্য সুজিত মন্ডল তপশিলি জাতির এক উজ্জ্বল নক্ষত্র। তার প্রাক্তন শিক্ষক সব্যসাচী মন্ডল বলেন ছেলেটি খুব মেধাবী ,পড়াশুনার প্রতি তার খুব ঝোঁক ।তার স্বপ্ন ডাক্তার হওয়ার। কারণ তার গ্রামের বাড়ির পাশাপাশি মানুষজনের চিকিৎসা পেতে অনেক দূরে যেতে হয়। তার ইচ্ছে ডাক্তার হয়ে গ্রামের মানুষের চিকিৎসা (সেবা)করবে।
