রাইপুর সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির উদ্যোগে বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা শিবির।
শুভদীপ মন্ডল বাঁকুড়া:—-
আজ বৃহস্পতিবার জগদ্ধাত্রী পুজোর বিজয়াদশমী। আজকের এই শুভ লগ্নে রাইপুর সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির উদ্যোগে আলোলিকা চক্ষু হাসপাতালের কর্ণধার বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাক্তার অনুপ মন্ডলের সহযোগিতায় অনুষ্ঠিত হলো বিনা মূল্যে চক্ষু পরীক্ষা শিবির। শিবিরে শতাধিক মানুষ এর চক্ষু পরীক্ষা করা হয় তার মধ্যে প্রায় ৩০ জন মানুষের চক্ষুছানি অপারেশন করানোর মতো পরিস্থিতি রয়েছে বলে চক্ষু পরীক্ষা করা ডাক্তারবাবুরা জানালেন। পূজা কমিটির সভাপতি সাধন কুমার মন্ডল ও সম্পাদক অশোক কুমার দে বলেন আমাদের জগদ্ধাত্রী পুজো দ্বিতীয় বর্ষের পদার্পণ করল সকলের সহযোগিতায় চার দিন ধরে পুজো আজ শেষ দিন ।বিজয়া দশমীর পুজো শেষ হয়েছে অন্যদিকে গতকাল নবমীর দিন রাইপুর গ্রামীণ সেবা কেন্দ্রের সহযোগিতায় সামাজিক সেবা প্রকল্পে গতকাল এলাকার বিশিষ্ট চিকিৎসক ডাক্তার শুভাশিস লায়েকের তত্ত্বাবধানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। ওখানে প্রায় ৯০ জন রোগী উপস্থিত হয়েছিলেন ।আজ আলোলিকা চক্ষু হাসপাতালের পরিচালনায় চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো। শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা হয়েছে । রাইপুর সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির অন্যতম সহ-সম্পাদক বিশ্বজিৎ বাঙাল বলেন গত বছরও আলোলিকা চক্ষু হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছিল।
