মঙ্গলকোট বটতলায় দীর্ঘ ৫০ বছর পর জাতীয় কংগ্রেসের কর্মসূচি।
প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যু দিবস পালন, জাতীয় কংগ্রেসের উদ্যোগে।
মঙ্গলকোট, আমিরুল ইসলাম,
দীর্ঘদিন মঙ্গলকোট ব্লক এ জাতীয় কংগ্রেসের কোন কর্মসূচি হয়নি।
বেশ কয়েক মাস ধরে নানান কর্মসূচি হচ্ছে জাতীয় কংগ্রেসের মঙ্গলকোট ব্লকে।
তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর জাতীয় কংগ্রেসের কর্মীদেরকে রাস্তায় দেখা যাচ্ছে।
মঙ্গলকোট বড় তলায় জাতীয় কংগ্রেসের ব্লক নেতৃত্ব প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যু দিবস পালন করেন।
ওনার আত্মার শান্তির কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
শেষে একটি র্যালি হয় মঙ্গলকোট বটতলা থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত। রেলি তে অংশগ্রহণ করেন মঙ্গলকোট ব্লকের বিভিন্ন প্রান্তের জাতীয় কংগ্রেসের নেতৃত্ব।
