সিনেমা তারকা প্রসেনজিৎ চ্যাটার্জি আর আবীর চ্যাটার্জিকে দিয়ে*
*স্মরণীয় পুজো উদযাপনের সূচনা করাল রেমন্ড
বিশ্বজিৎ পাল,
পশ্চিমবঙ্গ এখন বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব উদযাপনের অপেক্ষায়। এই অবস্থায় ভারতের অগ্রগণ্য টেক্সটাইল ও অ্যাপারেল ব্র্যান্ড রেমন্ড লাইফস্টাইল লিমিটেড ঘোষণা করেছে এক দুর্দান্ত, এই রাজ্যে সর্বপ্রথম সাংস্কৃতিক সংযোগ। তারা একত্রে এনেছে বাংলা সিনেমার দুই প্রজন্মের সবচেয়ে উদযাপিত আইকন, প্রসেনজিৎ চ্যাটার্জি আর আবীর চ্যাটার্জিকে, যাঁরা এমন এক উত্তুঙ্গ উৎসব অভিজ্ঞতার মঞ্চ তৈরি করে দিয়েছেন যা প্রথা, সিনেমাগত উত্তরাধিকার আর ব্যক্তিগত আভিজাত্যকে সম্মান দেয়।
দুর্গাপুজোর জন্যে পোশাক বাছাই করা হয় বেশ কয়েক সপ্তাহ আগে থেকে, যার গভীর আবেগজনিত ও নান্দনিক তাৎপর্য আছে। প্রসেনজিৎ চ্যাটার্জি ও আবীর চ্যাটার্জির সঙ্গে রেমন্ডের সংযোগ ঐতিহ্যপূর্ণ কারিগরি ও রুপোলি পর্দার রাজকীয়তার এক সময়োচিত মিলন। সিনেমার উৎকর্ষের এবং ব্যক্তিগত আভিজাত্যের দুই প্রবাদপ্রতিম যুগের প্রতিনিধি হিসাবে এই দুজন “দ্য কমপ্লিট ম্যান”-এর চিরকালীন মেজাজের পশ্চিমবঙ্গের সমৃদ্ধ সাংস্কৃতিক নকশায় মিশে যাওয়ার প্রতীক।
এই স্মরণীয় সংযোগ ও উৎসবের মেজাজ নিয়ে কথা বলতে গিয়ে সাত্যকি ঘোষ, চিফ এক্সিকিউটিভ অফিসার, রেমন্ড লাইফস্টাইল লিমিটেড , বললেন “পশ্চিমবঙ্গ হল শিল্প, সংস্কৃতি এবং পরিমার্জিত পার্সোনাল স্টাইলের জাদুঘর। “
